বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিংগাইরে আলোচনা সভা
- প্রকাশিত : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬। ৩:৩৬:১১ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মানিকগঞ্জের সিংগাইরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ আগষ্ট) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে স্থানীয় সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় অংশগ্রহণ করে উপজেলা বিএনপিসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এদিন দুপুরের পর থেকেই উপজেলার ১ টি পৌরসভাসহ ১১ টি ইউনিয়ন বিএনপির সম্ভাব্য মেয়র ও চেয়ারম্যান প্রার্থীরা পৃথক পৃথক ভাবে মিছিল নিয়ে সিংগাইর সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে জড়ো হতে থাকেন। খণ্ড খণ্ড মিছিল নিয়ে রঙ-বেরঙের টি-শার্ট পরে, বাদ্যযন্ত্র বাজিয়ে এবং দলীয় পতাকা হাতে নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে জড়ো হন। নেতাকর্মীদের স্লোগান ও পদচারণায় পুরো এলাকা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠান শুরু হওয়ার আগেই অনুষ্ঠানস্থল কানায় কানায় ভরে যায়। এদিন বিকেলে পৌর শহর পরিণত হয় মিছিলের নগরীতে।
উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সভাপতি ডা: মো: শফিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।
তিনি বলেন, দীর্ঘ ৪৮ বছরের রাজনৈতিক পথচলায় বিএনপি দেশের গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করতে নেতাকর্মীদের শপথ গ্রহন করতে হবে।
তিনি আরও বলেন, ফেসিস্ট আওয়ামী লীগের ১৭ বছরের শাসনামলে উপজেলার ঐতিহ্যবাহি সিংগাইর সরকারি পাইলট উচ্চবিদ্যালয় ও খেলার মাঠের কোনো উন্নয়ন করেনি। উল্টো খেলার মাঠসহ শিক্ষাপ্রতিষ্ঠানটির জায়গাজমি অবৈধভাবে বিক্রি করে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে করে খেলার মাঠের সৌন্দর্য নষ্ট হয়েছে। আগামীতে খেলার মাঠের জায়গাজমি দখলমুক্ত করে প্রতিষ্ঠানটি আধুনিকায়ন করা হবে।
পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: আলাউদ্দিন, খান মো: হাবিবুল আলম মোহাম্মদ আলী, আমজাদ হোসেন, আব্দুল মান্নান, আব্দুল গফুর, সদর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান জাহিনুর রহমান সৌরভ, উপজেলা কৃষক দলের সভাপতি মনিরুল হোসেন মোকা ও উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম মঞ্জু প্রমুখ।
এসময় উপজেলা বিএনপির সাবেক সাংগঠিনক ছানোয়ার হোসেন, পৌর বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক রিয়াজুল ইসলাম, প্রচার সম্পাদক নুর আলম বাবুল, বিএনপি নেতা তানভির সরদার, মো: সেলিম হোসেন, আল-হাসান, আব্দুল আল মামুন, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো: সালাহ উদ্দিন, সদস্য সচিব ইসমাইল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিকুল ইসলাম শফিক, সাবেক পৌর কাউন্সিলর আকরাম হোসেন, মহিলা দল নেত্রী লাইলী বেগম, মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক দীন ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক মুন্না, পৌর যুবদলের আহ্বায়ক কাজী আনোয়ার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম, সদস্য সচিব মাহমুদুর রহমান গোলাপ ও পৌর যুবদলের সদস্য সচিব সফিকুল ইসলাম জীবনসহ উপজেলা, পৌর, বিভিন্ন ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
রাজনীতি | ১ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিংগাইরে আলোচনা সভা

























