মানিকগঞ্জে প্রেসিডেন্ট কাপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন
- প্রকাশিত : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬। ৬:৫৪:০৫ এএম
মানিকগঞ্জ টেনিস ক্লাব আয়োজিত প্রেসিডেন্ট কাপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। সোমবার রাতে টেনিস গ্রাউন্ডে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি জজ ফারদিন মুস্তাকিম তাসিন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুম, মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, টেনিস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া লিটন ও আসাদুজ্জামান খান দোলন, সহ-সভাপতি অ্যাডভোকেট ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক তানজিলুর ফার্গানি তানজু, জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সাবেক সদস্য আব্দুল মোমিনসহ টেনিস ক্লাবের সদস্যবৃন্দ, ক্রীড়াবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন টেনিস খেলোয়ার কাজী হুমায়ুন কবীর লিটন এবং খেলা পরিচালনা করেন অ্যাডভোকেট রেজাউল করিম রেজা।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রেসিডেন্ট কাপ টেনিস টুর্নামেন্টের মাধ্যমে মানিকগঞ্জে টেনিস খেলাকে আরও জনপ্রিয় করে তোলার পাশাপাশি নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
খেলা | ১ সেপ্টেম্বর ২০২৬
মানিকগঞ্জে প্রেসিডেন্ট কাপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন


























