শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি বংশোদ্ভূত কুইনকে ঘাড়ে চড় দেওয়ায় মেসির জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ২৩ আগস্ট ২০২৬। ৫:২০:৩১ এএম

মাঠের উত্তাপ এবার গড়াল শাস্তি পর্যন্ত। বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কুইন সুলিভানের ঘাড়ের পেছনে হাত দিয়ে আলতো আঘাত করায় ইন্টার মায়ামির আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসিকে জরিমানা করেছে মেজর লিগ সকার (এমএলএস)। তবে জরিমানার পরিমাণ প্রকাশ করা হয়নি।

কুইনের সঙ্গে মেসির উত্তপ্ত মুহূর্তের পরও অবশ্য শাস্তির তালিকায় বড় পরিবর্তন এসেছে তাঁর ছোট ভাই কাভান সুলিভানকে ঘিরে। ম্যাচের শেষ দিকে ধাক্কাধাক্কিতে জড়িয়ে লাল কার্ড দেখেছিলেন ১৬ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার। কিন্তু এমএলএসের স্বাধীন পর্যালোচনা প্যানেল সর্বসম্মতভাবে সেই লাল কার্ড ও এক ম্যাচের নিষেধাজ্ঞা বাতিল করেছে।

অর্থাৎ, মেসির বিপক্ষে একই ম্যাচে আলোচনায় থাকা বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান পরিবারের জন্য শেষ পর্যন্ত কিছুটা স্বস্তির খবরও এসেছে। ম্যাচে অবশ্য মাঠের পারফরম্যান্সে মেসির রাতটা ছিল উজ্জ্বল। বাবার মৃত্যুর পর প্রথম গোল করার পাশাপাশি একটি গোলে সহায়তাও করেন আর্জেন্টাইন তারকা। কিন্তু কুইন সুলিভানের সঙ্গে উত্তপ্ত মুহূর্তের জন্য ম্যাচ শেষ হওয়ার পরও তাঁকে শাস্তির মুখে পড়তে হলো।

খেলা | ২৩ আগস্ট ২০২৬

বাংলাদেশি বংশোদ্ভূত কুইনকে ঘাড়ে চড় দেওয়ায় মেসির জরিমানা

বিস্তারিত | dainikamarnews.com

Update Time : ০৫:২০:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬