মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির প্রীতি ফুটবল ম্যাচে ১নং আইনজীবী ভবন দল চ্যাম্পিয়ন
- প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬। ১২:০৮:০০ পিএম
ঐতিহ্যবাহী মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ ২০২৫-২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগষ্ট) বিকেলে শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ এসকে এম তোফায়েল হাসান। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি জসিম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম এম শফিউল আজম ও সহ সম্পাদক মনোয়ার হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সিনিয়র জেলা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন, পারিবারিক আপিল আদালতের সিনিয়র জেলা জজ আফিয়া বেগম, শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের সিনিয়র জেলা জজ মোহামদ শফিকুল ইসলাম, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের সিনিয়র জেলা জজ মারুফ আহমদ এবং চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ মোহাম্মদ মাহমুদুল ইসলাম,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বিজ্ঞ পিপি নুরতাজ আলম বাহার, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান লিটন,জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ সহ অন্যান্যরা।
খেলায় ১নং আইনজীবী ভবন দল ০২-০১ গোলে ২নং আইনজীবী ভবন দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন অর্জন করেন।
প্রীতি ফুটবল ম্যাচকে ঘিরে আইনজীবী, বিচারক ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।##
খেলা | ২০ আগস্ট ২০২৬
মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির প্রীতি ফুটবল ম্যাচে ১নং আইনজীবী ভবন দল চ্যাম্পিয়ন


























