শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিহারের মন্দিরে ভয়াবহ পদদলন, নিহত ৭

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ১৭ আগস্ট ২০২৬। ৫:০১:১০ এএম

ভারতের বিহার রাজ্যের লখিসরাই জেলার অশোকধাম মন্দিরে ভয়াবহ পদদলনের ঘটনায় অন্তত সাত পুণ্যার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। সোমবার (১৭ আগস্ট) ভোরে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার উপলক্ষে বিপুলসংখ্যক ভক্ত মন্দিরে জড়ো হলে এ দুর্ঘটনা ঘটে। সরকারি সম্প্রচারমাধ্যম অল ইন্ডিয়া রেডিও জানিয়েছে, নিহত সাতজনই নারী এবং ১০ জনের বেশি আহত হয়েছেন।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, ভোর থেকেই মন্দিরে হাজার হাজার পুণ্যার্থীর সমাগম ছিল। একই সময়ে পরপর দুটি ট্রেন মন্দিরের কাছের স্টেশনে পৌঁছালে ভিড় আরও বেড়ে যায়। অতিরিক্ত চাপের একপর্যায়ে ব্যারিকেড ভেঙে পড়ে এবং পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। এতে অনেকে মাটিতে পড়ে গেলে তাদের ওপর দিয়ে অন্যরা পড়ে গিয়ে পদদলনের ঘটনা ঘটে।

লখিসরাইয়ের উপবিভাগীয় পুলিশ কর্মকর্তা শিবম কুমার জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহতদের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিহারে মন্দিরে পদদলনের ঘটনা অবশ্য নতুন নয়। ২০২৪ সালের আগস্টে জেহানাবাদ জেলার বাবা সিদ্ধনাথ মন্দিরে পদদলনে সাতজন নিহত ও ১৬ জন আহত হয়েছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে ভারতের বিভিন্ন ধর্মীয় স্থানে অতিরিক্ত ভিড় ও পর্যাপ্ত জননিরাপত্তা ব্যবস্থার অভাবে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে।

বিশ্ব | ১৭ আগস্ট ২০২৬

বিহারের মন্দিরে ভয়াবহ পদদলন, নিহত ৭

বিস্তারিত | dainikamarnews.com

বিহারের মন্দিরে ভয়াবহ পদদলন, নিহত ৭

Update Time : ০৫:০১:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬