মানিকগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
- প্রকাশিত : সোমবার, ৩ আগস্ট ২০২৬। ১১:৪৩:২৬ এএম
মানিকগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা শহরের মডেল হাইস্কুলের মিলনায়তনে বিদ্যারয়ের ২০ জন মেধাবী শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়। স্কুলের অ্যালামনাই অ্যাসোশিয়েশনের উদ্যোগে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদিন কায়সারের সৌজন্যে এই বৃত্তি প্রদান করা হয়।
এ সময় বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণি থেকে সপ্তম শ্রেণিতে প্রথমস্থান হয়ে উত্তীর্ণ আলিফ আল আন নূর বিশ্বাস, অষ্টম শ্রেণির প্রথমস্থানকারী আজমীর আহমদে ও নবম শ্রেণির প্রথমস্থানকারী শিক্ষার্থী আফনান আহমেদ সাইফ। এ ছাড়া বিদ্যালয়ের আরও ১৭ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি দেওয়া হয়।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম আবেদিন কায়সার, খান বাহাদুর আওলাদ হোসেন ডিগ্রী কলেজের প্রাক্তণ সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ নান্নু, সমাজেসেবক আরিফুর রহমান, মিজানুর রহমান মিন্টু প্রমুখ বক্তব্য দেন।
এসময় আরোও উপস্থিত ছিলেন মানি
বৃত্তিপ্রদান অনুষ্ঠান শেষে বিএনপির প্রয়াত মন্ত্রী হারুণার রশিদ খান মুন্নুর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে চার শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।
শিক্ষা | ৩ আগস্ট ২০২৬
মানিকগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান














