সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জে জেলা পরিষদের বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ৩ আগস্ট ২০২৬। ১১:৩৬:০১ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে মানিকগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপণ করা হয়েছে।

আজ সোমবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চত্বরে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মেহেদী হাছান, নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহিন এবং জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই সরকারের এই মহৎ উদ্যোগ সফল করতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, বছরব্যাপী এই কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও গুরুত্বপূর্ণ স্থানে পর্যায়ক্রমে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

সারাদেশ | ৩ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জে জেলা পরিষদের বৃক্ষরোপণ

বিস্তারিত | dainikamarnews.com

Update Time : ১১:৩৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬