শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন ওয়ানডে অধিনায়ক লিটন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬। ৪:০২:২৪ এএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়ানডে দলের নেতৃত্বে পরিবর্তন এনেছে। অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। তার জায়গায় নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন কুমার দাস।

বুধবার (২৯ জুলাই) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি তামিম ইকবাল এ সিদ্ধান্তের ঘোষণা দেন। এর মাধ্যমে সীমিত ওভারের দুই সংস্করণ ওয়ানডে ও টি-টোয়েন্টি  দলকে নেতৃত্ব দেবেন লিটন। ওয়ানডেতে সহ-অধিনায়ক করা হয়েছে তাওহিদ হৃদয়কে।

বিসিবি সভাপতি তামিম জানান, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৫ সালের জুনে নেতৃত্ব পাওয়ার পর তার অধীনে বাংলাদেশ ২৪টি ওয়ানডে খেলেছিল।

খেলা | ৩০ জুলাই ২০২৬

নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন ওয়ানডে অধিনায়ক লিটন

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন ওয়ানডে অধিনায়ক লিটন

Update Time : ০৪:০২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬