বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের ১৭ শিক্ষার্থীর সাফল্য

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ১৩ জুলাই ২০২৬। ৫:০৬:৪১ এএম

মানিকগঞ্জের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১৭ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ৮ জন ট্যালেন্টপুল এবং ৯ জন জেনারেল গ্রেডে বৃত্তি পেয়েছে।
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা হলেন—অহনা আদরিকা, আব্দুল্লাহ আল আহাদ, এস এম আবরার বিন আরিফ, নাবিলা বিনতে জামান, মাহফুজুর রহমান ইয়াসছিন, মীর জান্নাতুল নামিরা, মোহাম্মদ তাহমিদ রহমান ও সানজিদা আক্তার শিফা।
জেনারেল গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা হলেন—ইয়ামিন আরাফাত, তানভীর ইবনে নূর, তাসনিম বিনতে প্রিমা, তাসফিয়া ইসলাম সাইফা, নাফিজা খাতুন, নাফিসা তাসনিম আফিফা, নুসরাত জাহান জিমিয়া, মোমিনুর হোসেন আয়ান ও শ্রেষ্ঠ রায়।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, পরিচালক ডা. রেজওয়ানা আফরোজ স্মরণীর সার্বিক দিকনির্দেশনা এবং শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টায় এ সাফল্য অর্জিত হয়েছে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান বলেন, “এই সাফল্য শুধু শিক্ষার্থীদের নয়, এটি শিক্ষক, অভিভাবক এবং প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমাদের পরিচালক ডা. রেজওয়ানা আফরোজ স্মরণীর দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতা এ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের আরও ভালো ফলাফলের জন্য আমরা কাজ করে যাব।”
প্রতিষ্ঠানের সভাপতি শেখ জামিল উদ্দিন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং শিক্ষকমণ্ডলীকে অভিনন্দন জানিয়ে বলেন, “এই সাফল্য আগামী দিনে প্রতিষ্ঠানকে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।”

শিক্ষা | ১৩ জুলাই ২০২৬

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের ১৭ শিক্ষার্থীর সাফল্য

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ০৫:০৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬