শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামের হৃদয় ভেঙে ১৬ বছর পর সেমিতে স্পেন
- প্রকাশিত : শনিবার, ১১ জুলাই ২০২৬। ৩:৫২:৩১ এএম
ইনজুরিতে পড়ার পরেও বেলজিয়ামের গোল পোস্ট সামলাতে চেয়েছিলেন ম্যাচ জুড়ে দুর্দান্ত সব সেভ করা থিবো কর্তোয়া।তবে বেলজিয়াম অধিনায়কের অনুরোধ শুনেননি কোচ। এ কিংবদন্তি গোলরক্ষককে বদলি করে নামানো হলো তরুণ ও একেবারে অনভিজ্ঞ সেনে লামেন্সেকে।৮৭ মিনিটে তার একটি ভুলেই শেষ হয়ে যায় বেলজিয়ামে বিশ্বকাপ স্বপ্ন।
লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে শুক্রবার দ্বিতীয় কোয়ার্টার-ফাইনালে ২-১ গোলে জিতেছে স্পেন। ফাবিয়া রুইসের গোলে পিছিয়ে পড়ার পর, প্রথমার্ধেই সমতা টানেন শার্লে ডে কেটলারে। আর শেষ দিকে ব্যবধান গড়ে দেন সুপার সাব মেরিনো।
পুরো ম্যাচেই পজেশন ও আক্রমণে আধিপত্য করে স্পেন। ৬৫ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য তাদের ১৭ শটের আটটি লক্ষ্যে ছিল, আর বেলজিয়াম।
তবে বেশিক্ষণ পিছিয়ে থাকেনি বেলজিয়াম। ৪০ মিনিটে সমতা ফেরান শার্ল ডি কেটেলারা। ডান পাশ থেকে আসা ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন তিনি। আগের ম্যাচেও জোড়া গোল করেছিলেন এই ফরোয়ার্ড। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।
ম্যাচের ৭২ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়া কোর্তোয়ার বদলি হিসেবে মাঠে নামেন লামেন্স। এই সেই লামেন্সই ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে করেছেন বড় ভুল, যা কাজে লাগিয়েছেন মেরিনো। বিষয়টি অবশ্য স্প্যানিশ মিডফিল্ডারের জন্য নতুন কিছু নয়। আর্সেনালের হয়ে বারবার গুরুত্বপূর্ণ মুহূর্তে গোল করেছেন তিনি, এখন জাতীয় দলের হয়েও সেটাই করে চলেছেন। এই বিশ্বকাপের নকআউট পর্বে টানা দ্বিতীয় ম্যাচে শেষ দিকে জয়সূচক গোল করলেন।
স্পেনের কাছে হেরে বিদায়ের মধ্য দিয়ে বেলজিয়ামের সোনালি প্রজন্মের শেষ তিন প্রতিনিধিরও বিশ্বকাপ জেতার স্বপ্ন থেমে গেল। ২০৩০ সালে ৩৭ বছর বয়সী রোমেলু লুকাকু, ৩৮ বছর বয়সী থিবো কোর্তোয়া এবং ৩৯ বছর বয়সী কেভিন ডি ব্রুইনার বিশ্বকাপ খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
খেলা | ১১ জুলাই ২০২৬
শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামের হৃদয় ভেঙে ১৬ বছর পর সেমিতে স্পেন

























