শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে অভিযানে ‘ভারত-সমর্থিত’ ৪৩ বিদ্রোহী নিহত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ১১ জুলাই ২০২৬। ৩:৪৮:৪৪ এএম

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর চলমান ‘অপারেশন শাবান’-এ আরও ১৭ জন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এর ফলে অভিযানে নিহত সশস্ত্র ব্যক্তির সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মাঙ্গি বাঁধ পুলিশ স্টেশনে হামলার পর পাকিস্তান সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কর্পস (এফসি) এবং বেলুচিস্তান পুলিশ যৌথভাবে এই অভিযান শুরু করে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী দাবি করেন, ‘ভারত-সমর্থিত’ সশস্ত্র ব্যক্তিরা ওই পুলিশ চৌকিতে হামলা চালায়। হামলার সময় পুলিশ সদস্যরা প্রতিরোধ গড়ে তুললে প্রাথমিক সংঘর্ষে ১৫ জন হামলাকারী নিহত হয়। তবে এ ঘটনায় ৯ জন পুলিশ সদস্যও নিহত হন।

আইএসপিআর প্রধানের ভাষ্য অনুযায়ী, ৬ জুলাই থেকে জিয়ারাত জেলার পাহাড়ি এলাকায় এই অভিযান চলছিল। অভিযানের একপর্যায়ে হামলাকারীরা ১৮ জন জিম্মি পুলিশ সদস্যকে হত্যা করে। মাঙ্গি চেকপোস্টে হামলা ও পরবর্তী অভিযানে মোট ২৭ জন পুলিশ সদস্য নিহত এবং ২৬ জন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে।এদিকে নিরাপত্তা সূত্র জানিয়েছে, খুজদার এলাকার একটি পুলিশ স্টেশনে হামলার চেষ্টা ব্যর্থ করে দেয় বাহিনী। পরে পাকিস্তান সেনাবাহিনী ও ফ্রন্টিয়ার কর্পসের অভিযানে আরও ৮ জন সশস্ত্র ব্যক্তি নিহত হয়।

পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর দাবি, গত ৫ জুলাই শুরু হওয়া ‘অপারেশন শাবান’ এবং অন্যান্য গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে এখন পর্যন্ত ৯১ জন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছে। এছাড়া হেলিকপ্টার অভিযানেও আরও কয়েকজন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র। তবে পাকিস্তান কর্তৃপক্ষের এসব দাবির বিষয়ে স্বাধীনভাবে কোনো যাচাই করা সম্ভব হয়নি। বেলুচিস্তানে দীর্ঘদিন ধরে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা রয়েছে এবং সেখানে প্রায়ই নিরাপত্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

বিশ্ব | ১১ জুলাই ২০২৬

পাকিস্তানে অভিযানে ‘ভারত-সমর্থিত’ ৪৩ বিদ্রোহী নিহত

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

পাকিস্তানে অভিযানে ‘ভারত-সমর্থিত’ ৪৩ বিদ্রোহী নিহত

Update Time : ০৩:৪৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬