বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন নেইমার

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ৬ জুলাই ২০২৬। ৪:৩০:৪১ এএম

নরওয়ের বিপক্ষে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের পর আবেগাপ্লুত নেইমার ঘোষণা দিয়েছেন, ব্রাজিলের হয়ে তার ক্যারিয়ার “শেষ”।বাংলাদেশ সময় রোববার দিবাগত রাতে ২-১ ব্যবধানে হারে পেনাল্টি থেকে ব্রাজিলের সান্ত্বনার গোলটি করেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।

গত এক দশকের সেরা খেলোয়াড় হলেও চোট তার প্রভাব কমিয়ে দিয়েছে। এখন ব্রাজিল নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দিচ্ছে। কোচ কার্লো আনচেলত্তি ম্যাচ শেষে বলেন,“এটি খুব হতাশাজনক ফল। আমরা সবাই দুঃখিত। তবে এই দলটি দুর্দান্ত ছিল, খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করেছে। আমরা হারের যোগ্য ছিলাম না, কিন্তু মেনে নিতে হবে। এটাই ফুটবল। কখনো কখনো দুঃখকে সামলাতে হয়। আমরা এই পরাজয়কে নতুন চক্রের জ্বালানি হিসেবে ব্যবহার করব।”

নেইমারের বিদায় ব্রাজিলের ফুটবলে এক যুগের সমাপ্তি ঘটাল।

খেলা | ৬ জুলাই ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন নেইমার

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন নেইমার

Update Time : ০৪:৩০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬