উরুগুয়ের হৃদয় ভেঙে নকআউটে স্পেন
- প্রকাশিত : শনিবার, ২৭ জুন ২০২৬। ৩:৪৬:১৭ এএম
বিশ্বকাপে টিকে থাকতে হার এড়ানো দরকার ছিল উরুগুয়ের।স্পেনের বিপক্ষে সে হার এড়াতে পারেনি ১০ জনের উরুগুয়ে। ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো দলটিকে। আর গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে পা রেখেছে আগেই শেষ ৩২ নিশ্চিত করা স্পেন।
এই পরাজয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো উরুগুয়েকে। ১৯৩০ ও ১৯৫০ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের এটি বিশ্বকাপ ইতিহাসে পঞ্চমবারের মতো গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার ঘটনা।
ঠিকে থাকার লড়াইয়ে প্রথম থেকে সমান তালে লড়াই করছিল উরুগুয়ে। তবে গোলরক্ষকের ভুলে প্রথমার্ধে শেষ দিকে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের ৪২ মিনিটে আলেক্স বায়েনার দুর্বল শট মুসলেরার হাত ফসকে জালে ঢুকে যায়। এই গোলই স্পেনকে আর্জেন্টিনার বিপক্ষে সম্ভাব্য নকআউট ম্যাচ থেকে বাঁচিয়ে দিল। ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা পরের রাউন্ডে বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেসে অস্ট্রিয়া বা আলজেরিয়ার মুখোমুখি হবে।
উরুগুয়ে র্যাংকিংয়ে সবচেয়ে ওপরে থাকা দল হিসেবে গ্রুপ পর্বেই বিদায় নিল। কোচ মার্সেলো বিয়েলসা ও তার দলের জন্য এটি ছিল অত্যন্ত হতাশাজনক একটি টুর্নামেন্ট।
খেলা | ২৭ জুন ২০২৬
উরুগুয়ের হৃদয় ভেঙে নকআউটে স্পেন

























