বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৯২ বছর পর বিশ্বকাপে মিশরের জয়

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ২২ জুন ২০২৬। ৪:০৩:৪০ এএম

৯২ বছরের অপেক্ষা শেষে অবশেষে বিশ্বকাপে প্রথম জয় পেল মিশর। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে নক আউটের সম্ভাবনা উজ্জ্বল করল মোহাম্মাদ সালাহর দল। বাংলাদেশ সময় সোমবার সকালে বিশ্বকাপের ‘জি’ গ্রুপের ম্যাচে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে মিশর।

ম্যাচের ১৫তম মিনিটে ফিন সুরম্যানের দুর্দান্ত হেডে নিউজিল্যান্ড এগিয়ে যায়। তবে বিরতির পর মাত্র ২৪ মিনিটে তিন গোল করে ম্যাচ ঘুরিয়ে দেয় মিশর। ম্যাচের ৫৮তম মিনিটে সমতা টানেন মোস্তাফা জিকো। ৯ মিনিটের মাথায় অধিনায়ক মোহাম্মদ সালাহর গোলে এগিয়ে যায় মিশর। বদলি হিসেবে নামা ত্রেজেগের ৮২তম মিনিটের গোলে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় মধ্যপ্রাচ্যের দলটির।

এই জয়ে গ্রুপ–জি’র শীর্ষে উঠে গেছে মিশর এবং নকআউট পর্বে জায়গা করে নেওয়ার পথে এক পা এগিয়ে গেল তারা। আগের ম্যাচে ইরানের সঙ্গে ২-২ গোলে ড্র করে নিউজিল্যান্ড, বেলজিয়ামের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল মিশর। গ্রুপে চার দলেরই নক আউটের আশা বেঁচে আছে। ইরান ও বেলজিয়ামের পয়েন্ট ২ করে, ১ পয়েন্ট নিয়ে তলানীতে নিউজিল্যান্ড।

খেলা | ২২ জুন ২০২৬

৯২ বছর পর বিশ্বকাপে মিশরের জয়

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

৯২ বছর পর বিশ্বকাপে মিশরের জয়

Update Time : ০৪:০৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬