আত্মঘাতী ভুলে বেলজিয়ামের বিপক্ষে ড্র মিশরের
- প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬। ৩:২৮:০৭ এএম
ম্যাচের শুরতেই লিড নিয়ে বেলজিয়ামকে চেপে ধরেছিল মিশর।তবে দ্বিতীয়ার্ধে রোমেল লুকাকু বদলি হয়ে নামার পরে যেন রক্ষণে খেই হারিয়ে বসে মোহাম্মদ সালাহর দল।আর তাতে আসে আত্মঘাতী গোল আর সেই আত্মঘাতী গোলেই জয় বঞ্চিত হয় মিশর। বেলজিয়াম ও মিশরের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। গ্রুপ পর্বের এই লড়াইয়ে দুই দলই সমানভাবে আধিপত্য দেখালেও শেষ পর্যন্ত কেউই জয় নিশ্চিত করতে পারেনি।
একসময়কার সোনালি প্রজন্মের বেশিরভাগ খেলোয়াড় না থাকলেও কাগজে-কলমে ম্যাচের ফেভারিট ছিল বেলজিয়াম। তবে মাঠের লড়াইয়ে দুই দলের মধ্যে খুব বেশি পার্থক্য দেখা যায়নি। শুরু থেকেই মিশর আত্মবিশ্বাসী ফুটবল খেলেছে এবং বেলজিয়ানদের সমানতালে চ্যালেঞ্জ জানিয়েছে।
তবে বিরতির পর দ্রুতই ম্যাচের চিত্র বদলে যায়। ইনজুরি থেকে ফিরে আসা রোমেলু লুকাকুকে মাঠে নামানোর মাত্র ২৩ সেকেন্ডের মধ্যেই ম্যাচে প্রভাব। ম্যাচের ৬৬ মিনিটের মাথায় একটি আক্রমণ থেকে গোলমুখে তৈরি হওয়া বিশৃঙ্খলায় বল জালে জড়িয়ে যায়, আর তাতেই সমতায় ফেরে বেলজিয়াম। থমাস মুনিয়েরের ক্রস থেকে লুকাকু বল স্পর্শ করতে না পারলেও তার উপস্থিতির চাপে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন মোহাম্মদ হানি। আত্মঘাতী সেই গোলেই সমতায় ফেরে বেলজিয়াম।
শেষ দিকে দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে। ব্র্যান্ডন মেখেলের হেড দারুণভাবে ঠেকিয়ে দেন শোবেইর। অন্যদিকে সালাহর বদলি হিসেবে মাঠে নামা বার্সেলোনার তরুণ হামজা আবদেলকারিম মিশরের আক্রমণে নতুন গতি আনেন। কিন্তু শেষ পর্যন্ত আর কোনো দলই জয়সূচক গোল খুঁজে পায়নি।
খেলা | ১৬ জুন ২০২৬
আত্মঘাতী ভুলে বেলজিয়ামের বিপক্ষে ড্র মিশরের
























