শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর একান্ত সচিব পরিচয়ে প্রতারণা, ডিবির জালে আটক মামুন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ২৩ মে ২০২৬। ৩:১৩:৪৪ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী একান্ত সচিব পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে আব্দুল্লাহ আল মামুন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ভুয়া পরিচয়ের আড়ালে তিনি তদবির, নিয়োগ ও মামলা বাণিজ্যের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (২১ মে) রাতে সাভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকেল ৫টায় নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম এ তথ্য জানান।

পুলিশ জানায়, গ্রেপ্তার আব্দুল্লাহ আল মামুন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার উলাইল গ্রামের আব্দুল হামিদের ছেলে। তিনি বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব পরিচয় দিয়ে নানা অপকর্ম করে আসছিলেন।

পুলিশ সুপার জানান, সর্বশেষ গত ১৮ মে গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী এবং খাদ্য বিভাগের মহাপরিচালককে ফোন করে নিজেকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসেবে পরিচয় দেন তিনি। বিষয়টি প্রধানমন্ত্রীর বর্তমান এপিএস-১-কে অবহিত করা হলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ধানমণ্ডি থানাকে জানানো হয়। পরে মানিকগঞ্জ পুলিশ তদন্ত শুরু করে।

প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার দিবাগত রাতে সাভারের জালেশ্বর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে ভুয়া সাংবাদিক পরিচয়পত্র, ‘প্রেস’ লেখা একটি জিপ গাড়ি, জমি কেনাবেচার দলিলসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরো জানান, আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে চেক জালিয়াতির ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

অপরাধ | ২৩ মে ২০২৬

প্রধানমন্ত্রীর একান্ত সচিব পরিচয়ে প্রতারণা, ডিবির জালে আটক মামুন

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

প্রধানমন্ত্রীর একান্ত সচিব পরিচয়ে প্রতারণা, ডিবির জালে আটক মামুন

Update Time : ০৩:১৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬