শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মানিকগঞ্জে শিক্ষা বৃত্তির চেক প্রদান
নিজস্ব প্রতিবেদক:
- প্রকাশিত : বুধবার, ২০ মে ২০২৬। ১২:০৯:১৭ পিএম
মানিকগঞ্জ জেলার মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই বৃত্তি প্রদান করা হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাছানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা পরিষদ প্রশাসক জামিলুর রশীদ খান । এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড. নাসিমুল ইসলাম মনু।
এ সময় এসএসসি পাশ ৮৬ জনকে ৮ হাজার টাকা করে, এইচএসসি পাশ ৫৬ জনকে ১০০০ টাকা করে প্রদান করা হয়। মোট ১৪২ জন শিক্ষার্থীদের মাঝে ১২ লাখ ৪৮ হাজার টাকা প্রদান করা হয়।
জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে এই শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
শিক্ষা | ২০ মে ২০২৬
মানিকগঞ্জে শিক্ষা বৃত্তির চেক প্রদান
বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :























