মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির মনোনয়ন পেলেন সাংবাদিক জিল্লুরের স্ত্রী ফাহমিদা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ২২ এপ্রিল ২০২৬। ৬:১০:৩৬ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য ৩৬ জন মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ করেছে সরকারি দল বিএনপি। সেই তালিকায় নাম রয়েছে টকশো ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক ও পরিচালক জিল্লুর রহমানের স্ত্রী ফাহমিদা হকের।

এ ঘটনা ছোটখাটো বিতর্কের জন্ম দিয়েছে। খোদ বিএনপির কিছু নেতাকর্মীর দাবি, ফাহমিদা হক দলের সক্রিয় রাজনীতি করতেন না। সাংবাদিক জিল্লুর স্ত্রী হিসেবেই তাকে সবাই চিনতেন।

ফাহমিদা হক বলেন, ‘আমার বাড়ি নরসিংদীর বেলাবো উপজেলায় হলেও আমরা ঢাকায় বড় হয়েছি। আমার স্বামী সাংবাদিক জিল্লুর রহমান। তবে আমি তার পরিচয় দিইনি। আমার বাবা জহিরুল হক। উনার নাম দিয়েছি সিভিতে।’

জানা গেছে, সাংবাদিক জিল্লুর রহমান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) নির্বাহী পরিচালক। তার স্ত্রী ফাহমিদা হক একই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের একজন সদস্য।

রাজনীতি | ২২ এপ্রিল ২০২৬

বিএনপির মনোনয়ন পেলেন সাংবাদিক জিল্লুরের স্ত্রী ফাহমিদা

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

বিএনপির মনোনয়ন পেলেন সাংবাদিক জিল্লুরের স্ত্রী ফাহমিদা

Update Time : ০৬:১০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬