শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাটুরিয়ায় রফিকরাজু ক্যাডেট একাডেমির এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সাটুরিয়া প্রতিনিধি:
  • প্রকাশিত : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬। ১০:৫৭:৪৩ এএম

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অবস্থিত রফিকরাজু ক্যাডেট একাডেমির এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০ টায় রফিকরাজু ক্যাডেট একাডেমির প্রাঙ্গনে এই  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া সরকারি আর্দশ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন।

এতে সভাপতিত্ব করেন রফিকরাজু ক্যাডেট একাডেমি সাটুরিয়া শাখার পরিচালক মো.জাহিদ হাসান। বিশেষ অতিথি সাটুরিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহীন আজাদ বিপ্লব, সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মহসিন উজ্জামান, সাটুরিয়া উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মাসুদ রানা, মওলানা ইদ্রিস আলি সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বিদায়ী বক্তব্যে বক্তারা বলেন, শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো এসএসসি পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে তাদের ভবিষ্যৎ পথচলার নতুন দিগন্ত উন্মোচিত হবে। তারা যেন সততা, পরিশ্রম ও নৈতিকতার মাধ্যমে জীবনে সফলতা অর্জন করতে পারে এই কামনা করা হয়।

অনুষ্ঠানে পরীক্ষার্থীদের সুস্থতা ও সফলতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

শিক্ষা | ১৮ এপ্রিল ২০২৬

সাটুরিয়ায় রফিকরাজু ক্যাডেট একাডেমির এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ১০:৫৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬