মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে জামায়াতের বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা: দেশীয় সংস্কৃতি রক্ষার আহ্বান

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬। ৬:৫৯:৩৪ এএম

রাজধানীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার সকালে ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’-এর ব্যানারে আয়োজিত এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তারা বাংলা নববর্ষকে বরণ করে নেয়। সকাল ৯টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়, যা শিক্ষা ভবন ও হাইকোর্ট মোড় হয়ে রমনা পার্কের প্রবেশমুখে গিয়ে শেষ হয়। এতে কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ছিল বাংলার চিরায়ত লোকজ ঐতিহ্যের নানা অনুষঙ্গ—মাছ ধরার পলো, ঢেঁকি, খেওয়া জাল, কুলা, মাথাল এবং মাটির কলস। বাঙালিয়ানার সাজ-পোশাকে শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শোভাযাত্রা চলাকালে শিল্পীরা দেশাত্মবোধক গান, জারি-সারি এবং ভাটিয়ালি গান পরিবেশন করেন, যা পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

শোভাযাত্রা-পূর্ব সমাবেশে সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ বলেন, বাঙালির নিজস্ব সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ হলেও বর্তমানে পশ্চিমা ও বিজাতীয় সংস্কৃতির আগ্রাসনে দেশীয় ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। আমাদের শেকড় ভুলে গেলে চলবে না। আকাশ সংস্কৃতির দাপটে আমাদের নিজস্ব উৎসবগুলো আজ কৃত্রিম হয়ে পড়ছে। বক্তারা হারানো ঐতিহ্য ও সংস্কৃতি ফিরিয়ে আনতে এবং বাঙালির প্রকৃত চেতনার জাগরণ ঘটাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

তবে আনন্দ-উৎসবের পাশাপাশি বক্তারা একটি বিশেষ সতর্কবার্তাও প্রদান করেন। তারা জানান, আনন্দ-উৎসবের নামে এমন কিছু করা উচিত নয় যা এদেশের মানুষের ইমান-আকিদা ও ইসলামী শরিয়ার সাথে সাংঘর্ষিক। বিশেষ করে অশ্লীলতা বা ভিনদেশি অপসংস্কৃতিতে অভ্যস্ত হওয়া থেকে বিরত থাকতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানানো হয়।

রাজনীতি | ১৪ এপ্রিল ২০২৬

রাজধানীতে জামায়াতের বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা: দেশীয় সংস্কৃতি রক্ষার আহ্বান

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ০৬:৫৯:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬