দেবেন্দ্র কলেজে নতুন অধ্যক্ষ ড. মুহাম্মদ মাহফিল খান
- প্রকাশিত : শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬। ৫:০৯:২৫ এএম
মানিকগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মুহাম্মদ মাহফিল খান।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ড. মাহফিল খান এর আগে একই কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘদিন ধরে শিক্ষকতা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ এই শিক্ষাবিদকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়ায় কলেজ সংশ্লিষ্টদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে।
কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক মহল মনে করছেন, তাঁর নেতৃত্বে দেবেন্দ্র কলেজে শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও মানসম্মত হবে। পাশাপাশি শিক্ষার পরিবেশ উন্নয়ন ও আধুনিকায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও আশা করা হচ্ছে।
উল্লেখ্য, মানিকগঞ্জের প্রাচীন ও স্বনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে জেলার শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।
শিক্ষা | ১০ এপ্রিল ২০২৬
দেবেন্দ্র কলেজে নতুন অধ্যক্ষ ড. মুহাম্মদ মাহফিল খান

























