তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করলেন নবনিযুক্ত জেলা প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান
- প্রকাশিত : রবিবার, ৫ এপ্রিল ২০২৬। ৯:৫০:০১ এএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান -এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন মানিকগঞ্জের নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান।
শনিবার (৪ এপ্রিল) অনুষ্ঠিত এ সাক্ষাতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং মানিকগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বলে জানা গেছে।
সাক্ষাৎকালে অ্যাডভোকেট জামিলুর রশিদ খান মানিকগঞ্জ জেলা বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের অবস্থা, দলীয় কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এ সময় দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন তারেক রহমান।
এছাড়া, জেলার উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানানো হয়।
সাক্ষাৎ শেষে অ্যাডভোকেট জামিলুর রশিদ খান বলেন, “দেশনায়ক তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। তাঁর দিকনির্দেশনা অনুযায়ী মানিকগঞ্জে দলীয় কার্যক্রম আরও বেগবান করা হবে এবং জনগণের কল্যাণে কাজ করা হবে।”
রাজনীতি | ৫ এপ্রিল ২০২৬
তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করলেন নবনিযুক্ত জেলা প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান

























