মানিকগঞ্জ ডেভেলপার অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন, সভাপতি কামরুল হক সাধারণ সম্পাদক জাকির হোসেন
- প্রকাশিত : মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬। ৩:২৯:৩৬ এএম
মানিকগঞ্জ ডেভেলপার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে।
গতকাল সোমবার সংগঠনের এক সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাসুদুল কামরুল হক মাসুদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইঞ্জিনিয়ার মুহাম্মদ জাকির হোসেন। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন আব্দুস সালাম বাদল, সহ-সভাপতি হয়েছেন ইঞ্জিনিয়ার আবুল হোসেন বিশ্বাস রাজা, কাজী জিয়া উদ্দিন আহমেদ সবুজ ও এ.বি.এম. কামরুদ্দিন রেজা। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন কামরুদ্দিন আহমেদ জাকির, ইসহাক মোল্লা, আবু তৈয়ব মো. জাফর ও তাসলিম হৃদয়। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন আওলাদ হোসেন ও শরিফুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক হয়েছেন গোলাম সরোয়ার সিটু এবং কোষাধ্যক্ষ হয়েছেন সৈয়দ মেহেদী ইমাম মহেল। এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে ফজলুল হক, মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে বিপু রহমান এবং প্রচার সম্পাদক হয়েছেন।
কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দেলোয়ার হোসেন, মঞ্জুরুল হক চন্দন, গোপাল চন্দ্র দেবনাথ ও এম. এ. রউফ।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের উন্নয়ন, ঐক্য ও সামাজিক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, এই কমিটির সভাপতি গোলাম কিবরিয়া সাঈদকে সংগঠনের উপদেষ্টা করা হয়েছে এবং উপদেষ্টা মাসুদুল কামরুল হক মাসুদকে সভাপতি করা হয়। এছাড়া সংগঠনের কোষাধ্যক্ষ হিসেবে সৈয়দ ইমাম মেহেদী মহেলকে অন্তর্ভুক্ত করা হয়। অন্যান্য পদে অপরিবর্তিত রেখে কমিটি পুনর্গঠন করা হয়।
রাজনীতি | ১৭ মার্চ ২০২৬
মানিকগঞ্জ ডেভেলপার অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন, সভাপতি কামরুল হক সাধারণ সম্পাদক জাকির হোসেন






















