শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গণসংযোগ, উঠান বৈঠক, মিছিল ও পথসভায় মানুষের ঢল

আফরোজা খানম তার পক্ষে মানিকগঞ্জ-৩ আসনে গণজোয়ার

Reporter
নিজস্ব প্রতিবেদক: নুসরাত জাহান তনিমা:
  • প্রকাশিত : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬। ৯:৩৭:২৪ এএম

মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতার পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে বলে মনে করছেন বিএনপি নেতারা। সে লক্ষে তারা দিন রাত পাড়া মহল্লায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

দেখা যায়, প্রতিদিনই হিন্দু-মুসলিম নির্বিশেষে শিশু-কিশোর, নারী-পুরুষ, রিকশা ও শ্রমজীবী মানুষ, হিজরা সম্প্রদায়, রবিদাস সমাজ থেকে শুরু করে পেশাজীবী আইনজীবীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন তার নির্বাচনী প্রচারণায়।

বিভিন্ন এলাকায় গণসংযোগ, মিছিল ও পথসভায় মানুষের ঢল নামছে। সাধারণ ভোটারদের স্লোগান ও করতালিতে মুখর হয়ে উঠছে বাজার, সড়ক ও পাড়া-মহল্লা। নারীদের সক্রিয় উপস্থিতি ও তরুণদের প্রাণবন্ত অংশগ্রহণে প্রচারণা পেয়েছে নতুন গতি। রিকশা শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ প্রকাশ্যে সমর্থন জানিয়ে বলছেন রিতাই তাদের কণ্ঠস্বর।

আইনজীবী সমাজ ও সচেতন মহলের অংশগ্রহণে প্রচারণা আরও শক্ত ভিত্তি পাচ্ছে। তারা ন্যায়বিচার, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশা থেকে রিতার পক্ষে মাঠে নেমেছেন বলে জানান। হিজরা ও সংখ্যালঘু সম্প্রদায়ের অংশগ্রহণ এই গণজোয়ারকে দিয়েছে মানবিক ও সাম্যের বার্তা।

স্থানীয়দের মতে, আফরোজা খানম রিতার প্রতি এই ব্যাপক জনসমর্থন প্রমাণ করে তিনি শুধু একজন প্রার্থী নন, তিনি মানিকগঞ্জ-৩ আসনের মানুষের আশা ও পরিবর্তনের প্রতীক। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই রিতার পক্ষে এই গণজোয়ার আরও শক্তিশালী হয়ে উঠছে।

স্থানীয় আবুল হোসেন বলেন, “এতদিন আমাদের কথা কেউ শোনে নাই। রিতা আপা আমাদের পাশে দাঁড়াইছেন, তাই আমরা ধানের শীষে ভোট দিতে চাই।”

রোজিনা বেগমের মতে, “নারীদের সম্মান ও নিরাপত্তার কথা রিতা আপা সবসময় বলেন। উনি নির্বাচিত হলে নারীরা কথা বলার সুযোগ পাবে,এই বিশ্বাস থেকেই আমরা উনার সঙ্গে আছি।”

তরুণ শিক্ষার্থী মিরাজ বলেন, “আমরা তাকেই ভোট দেব যে আমাদের শিক্ষার মান উন্নয়নে কাজ করবে। তবে, রিতা আপার কথায় আমরা সেই আশার কথা শুনতে পাই। তাই তরুণরাও রিতার পক্ষে মাঠে নেমেছি।”

হিজরা সম্প্রদায়ের মুক্তি  বলেন, “বিগত দিনে আমাদের কথা কেউ বলেনি। রিতা আপা আমাদের কথা শুনেছেন, পাশে থেকেছেন। তাই আমরা উনাকে সমর্থন দিচ্ছি।”

মিঠু রবি দাস বলেন, “ধর্ম-বর্ণ দেখে নয়, মানুষ দেখে ভোট দিতে চাই। রিতা আপা সবাইকে নিয়ে চলতে চান এই জন্যই আমরা ধানের শীষের পক্ষে।”

এ্যাড. মুরাদ হোসেন বলেন, “গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রশ্নে আমরা রিতার পাশে আছি। এই গণজোয়ারই প্রমাণ করে মানুষ এখন সচেতন।”

মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী আফরোজা খানম রিতা বলেন, ধানের শীষের গণজোয়ারে সব ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে। ইনশাআল্লাহ মানিকগঞ্জবাসী এবার ভুল করবে না। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করবে এটা আমার বিশ্বাস।

সারাদেশ | ৬ ফেব্রুয়ারি ২০২৬

আফরোজা খানম তার পক্ষে মানিকগঞ্জ-৩ আসনে গণজোয়ার

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

গণসংযোগ, উঠান বৈঠক, মিছিল ও পথসভায় মানুষের ঢল

আফরোজা খানম তার পক্ষে মানিকগঞ্জ-৩ আসনে গণজোয়ার

Update Time : ০৯:৩৭:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬