“শারদীয় উৎসব হবে সবচেয়ে উৎসবমুখর ও নিরাপদ” — দৌলতপুরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি এস এ জিন্নাহ কবীর
- প্রকাশিত : বুধবার, ২১ অক্টোবর ২০২৬। ৪:২৮:৫৮ এএম
মানিকগঞ্জের দৌলতপুর থানা সদরের দৌলতপুর সার্বজনীন কালী মন্দির ও কেন্দ্রীয় বেদান্ত দুর্গা মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রেখেছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জনাব এস এ জিন্নাহ কবীর।
পূজামণ্ডপ পরিদর্শনের সময় সংসদ সদস্য বলেন, ”ধর্ম যার যার, উৎসব সবার। সনাতন ধর্মাবলম্বীদের এবারের শারদীয় দুর্গাপূজা হবে সবচেয়ে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নিরাপদ। প্রতিটি পূজামণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণ ও দলীয় নেতা-কর্মীরা সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের অপশক্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে বিএনপি সব সময় সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
অনুষ্ঠানে দৌলতপুর সার্বজনীন কালী মন্দির ও কেন্দ্রীয় বেদাম্ত দুর্গা মন্দির কমিটির পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুল ও ব্যানারের মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, মন্দির কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার হিন্দু-মুসলিম নির্বিশেষে সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
রাজনীতি | ২১ অক্টোবর ২০২৬
“শারদীয় উৎসব হবে সবচেয়ে উৎসবমুখর ও নিরাপদ” — দৌলতপুরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি এস এ জিন্নাহ কবীর

























