রিতা এমপি হলে বদলে যাবে মানিকগঞ্জ-৩ এর উন্নয়নের চিত্র
- প্রকাশিত : বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬। ৯:৪৬:৫৫ এএম
মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা এমপি নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, শিল্পায়ন ও কর্মসংস্থানে নতুন গতি আসবে বলে মনে করছেন স্থানীয়রা।
দীর্ঘদিন ধরে অবহেলিত এই আসনের সার্বিক উন্নয়নে রিতার প্রতিশ্রুতি ও পরিকল্পনা ইতোমধ্যে ভোটারদের মধ্যে আশার সঞ্চার করেছে।
রিতা এমপি হলে গ্রাম ও শহরের সড়ক সংস্কার, নতুন ব্রিজ-কালভার্ট নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
এই আসনে একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এতে স্থানীয় শিক্ষার্থীরা নিজ এলাকাতেই মানসম্মত শিক্ষা ও দক্ষতা অর্জনের সুযোগ পাবে। শিল্পায়ন ও কর্মসংস্থান- বিসিক শিল্পনগরীসহ শিল্প এলাকায় গ্যাস সংকট নিরসন এবং নতুন শিল্প কারখানা স্থাপনের মাধ্যমে হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করার অঙ্গীকার করেছেন বিএনপি মনোনীত এই প্রার্থী।
উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা কেন্দ্র আধুনিকীকরণ, দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসা সহায়তা এবং বৃদ্ধ-বিধবাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোরদারের প্রতিশ্রুতি রয়েছে তাঁর পরিকল্পনায়। নারীদের স্বনির্ভর করতে প্রশিক্ষণ, ক্ষুদ্র ঋণ ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর কথাও জানান রিতা।
স্থানীয়দের প্রত্যাশা আফরোজা খানম রিতা এমপি হলে মানিকগঞ্জ-৩ আসনে উন্নয়ন ও জনকল্যাণমূলক রাজনীতির নতুন অধ্যায় শুরু হবে।
রাজনীতি | ১১ ফেব্রুয়ারি ২০২৬
রিতা এমপি হলে বদলে যাবে মানিকগঞ্জ-৩ এর উন্নয়নের চিত্র

























