সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাদী হত্যার বিচারসহ তিন দফা দাবিতে মানিকগঞ্জে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬। ৩:৩৪:৩৮ এএম

ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও মুখপাত্র শহীদ ওসমান বিন হাদী হত্যার বিচারসহ তিন দফা দাবিতে চলমান ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির পদযাত্রা শেষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনটির আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। এ সময় তিনি হাদী হত্যার বিচার নিশ্চিত করতে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি ভারত সরকারের বিরুদ্ধে হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ করেন।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জ জেলা শহরের শহীদ রফিক চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল জাবের তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—শহীদ ওসমান বিন হাদী হত্যার বিচার নিশ্চিত করা, গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, পিলখানা ও শাপলা চত্বরের গণহত্যার বিচার নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে জাবের অভিযোগ করেন, শহীদ ওসমান বিন হাদীকে গুলি করে হত্যার পর দেশি-বিদেশি বিভিন্ন চক্র ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করছে। তাঁর দাবি, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিরা ভারতে অবস্থান করছেন। তাঁদের ফিরিয়ে দিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার চিঠি দেওয়া হলেও ভারত সরকার এখন পর্যন্ত প্রয়োজনীয় জবাব দেয়নি।
তিনি আরও অভিযোগ করেন, এ ঘটনায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা না বলার জন্য বলেছেন। এসব বিষয় উল্লেখ করে জাবের দাবি করেন, ওসমান বিন হাদী হত্যাকাণ্ডের সঙ্গে ভারত সরাসরি জড়িত।

জাবের বলেন, ‘নির্বাচনের আগে আমরা যখন হাদী হত্যার বিচারের দাবিতে আন্দোলন করেছি, তখন আমাদের বলা হয়েছে, আমরা নাকি নির্বাচন বানচাল করার জন্য আন্দোলন করছি। এখন তো একটি নির্বাচন হয়েছে। আট মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, এখনো কেন শহীদ ওসমান বিন হাদী হত্যার বিচার হচ্ছে না, সেই প্রশ্ন আমরা সরকারের কাছে জানতে চাই।’
বিএনপির রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে ইনকিলাব মঞ্চের এই আহ্বায়ক বলেন, ১৭ বছর বিএনপি, জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দল স্বাভাবিকভাবে রাজনীতি করতে পারেনি। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বিএনপি আজ ক্ষমতায় এসেছে। কিন্তু তারা যদি জুলাইয়ের মানুষের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করতে এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে না পারে, তাহলে অতীতে বিএনপিকে যে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে, তার চেয়েও ভয়াবহ সময় তাদের জন্য অপেক্ষা করছে।

সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সার্চ কমিটির আহ্বায়ক সাব্বির, সদস্য শাফিন সাহজাদ, অদম্য ২৪-এর আহ্বায়ক মোহাম্মদ তামিম, সদস্যসচিব সজীব হোসেনসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ ছাড়া মানিকগঞ্জের বিভিন্ন পর্যায়ের ইনকিলাব মঞ্চের কর্মী-সমর্থকেরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনস্থলের পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিও দেখা যায়।

রাজনীতি | ২২ অক্টোবর ২০২৬

হাদী হত্যার বিচারসহ তিন দফা দাবিতে মানিকগঞ্জে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ০৩:৩৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬