মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মানিকগঞ্জে কল্যাণ ফ্রন্টের মিষ্টি বিতরণ
- প্রকাশিত : শনিবার, ২২ আগস্ট ২০২৬। ৭:০৩:২৫ এএম
মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মানিকগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতাকর্মীরা।
শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের কালিবাড়ি মন্দিরে আগত ভক্ত-অনুরাগীদের মাঝে মিষ্টি বিতরণ করেন সংগঠনের নেতাকর্মীরা। পরে মন্দিরের আশপাশের বিভিন্ন দোকানপাটে মিষ্টি বিতরণ ও ব্যবসায়ীসহ স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মানিকগঞ্জ জেলা শাখার সদস্য সচিব গৌরাঙ্গ চন্দ্র সরকার, যুগ্ম আহ্বায়ক মিঠু রবিদাস, বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশনের মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শিশির কুমার দাস এবং পৌরসভার রবিদাস নৃতাত্ত্বিক জনগোষ্ঠী সমবায় সমিতির সভাপতি দশরথ রবিদাসসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
নেতাকর্মীরা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তারা আনন্দিত। দেশের সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় হবে; এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
রাজনীতি | ২২ আগস্ট ২০২৬
মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মানিকগঞ্জে কল্যাণ ফ্রন্টের মিষ্টি বিতরণ

























