নির্বাচনী মাঠে যোগ হয়েছে এক ভিন্নমাত্রার দৃশ্য
মানিকগঞ্জ-৩ আসনে রিতার পক্ষে ব্যতিক্রমী র্যালি: ধানের শীষের পক্ষে রাস্তায় নেমেছেন রিকশা চালকরা
- প্রকাশিত : শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬। ১:১৭:৩৯ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ-৩ আসনে নির্বাচনী মাঠে যোগ হয়েছে এক ভিন্নমাত্রার দৃশ্য। শহরের ব্যস্ত সড়কে রিকশার সারি, সামনে ধানের শীষ, পেছনে স্লোগানের গর্জন শ্রমজীবী মানুষের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নতুন করে প্রাণ পেয়েছে নির্বাচনী প্রচারণা।
শনিবার বিকেলে মানিকগঞ্জ শহরের মানরা এলাকা থেকে শুরু হয় বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আফরোজা খানম রিতার পক্ষে রিকশা র্যালি। রিকশা চালকদের এই র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। এসময় পথজুড়ে ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগানে মুখর হয়ে ওঠে আশপাশের এলাকা।

র্যালিতে অংশ নেওয়া রিকশা চালক মিজানুর রহমান বলেন, আফরোজা খানম রিতা সবসময় শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের পাশে ছিলেন। সুখে-দুঃখে, আন্দোলন-সংগ্রামে তিনি শ্রমজীবীদের কথা ভোলেননি। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারা রিতাকেই তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠাতে চান।
রিকশা চালক মোতালেব হোসেন বলেন, “আমরা দিন আনি দিন খাই। রিতা আপা আমাদের কষ্ট বোঝেন। তিনি পাশে ছিলেন বলেই আজ আমরা নিজেরা রাস্তায় নেমে ভোট চাইছি।”
রিকশা চালকদের এই গণসংযোগে মানিকগঞ্জ শহরজুড়ে নির্বাচনী আমেজ আরও জোরালো হয়ে উঠেছে। ঘণ্টাধ্বনি আর স্লোগানে ভর করে শ্রমজীবীদের এই র্যালি যেন জানিয়ে দিল এ নির্বাচনে মাঠের রাজনীতিতে সাধারণ মানুষের উপস্থিতিও এখন দৃশ্যমান।
জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন বলেন, বিগত সময়ে দিনমজুর রিক্সা চালকরা আওয়ামীলীগের নেতাকর্মীদের চাঁদাবাজি ও পুলিশের হয়রানিতে অতিষ্ঠ। চাঁদাবাজি ও পুলিশের হয়রানি থেকে মুক্তি চায় এসব অসহায় রিক্সা চালকরা। রিতা আপা ভালো মানুষ, রিতা আপা রিক্সা চালকদের যে কোন সমস্যা হলে পাশে দাড়ায়। তাই তারা রিতা আপাকে ধানের শীষকে বিজয়ী করতে রিক্সা চালকরা জোট বেধে তার পক্ষে ভোট প্রার্থরা করছে।
রাজনীতি | ৭ ফেব্রুয়ারি ২০২৬
মানিকগঞ্জ-৩ আসনে রিতার পক্ষে ব্যতিক্রমী র্যালি: ধানের শীষের পক্ষে রাস্তায় নেমেছেন রিকশা চালকরা

























