রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ধানের শীষের বিজয় জনগণের প্রত্যাশা

মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতার পক্ষে আইনজীবীদের গণসংযোগ

Reporter
মো. আকরাম হোসেন, মানিকগঞ্জ
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬। ৪:৪৬:১৭ পিএম

মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আফরোজা খানম রিতার পক্ষে শহরে ভোট প্রার্থনা করেছেন আইনজীবীরা।  সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় এই গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গণসংযোগকালে আইনজীবীরা সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতাকে বিজয়ী করা অত্যন্ত জরুরি।

এ সময় আইনজীবীরা আরও বলেন, বর্তমান সংকটময় সময়ে দেশ ও জনগণের স্বার্থে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন, যেখানে ধানের শীষের বিজয় জনগণের প্রত্যাশা পূরণ করবে।

গণসংযোগ কর্মসূচিতে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড: জামিলুর রশিদ খান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড: মেজবাউল হক,  সাধারন সম্পাদক এ্যাড: মহিউদ্দিন স্বপন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান লিটন, এ্যাড: আসাদুজ্জামান আসাদ, এ্যাড: রাসেল,  এ্যাড:  সুভাষ রাজবংশী, এ্যাড: মনোয়ার হোসেন, এ্যাড: সেলিম হোসেন,  এ্যাড: সুজাউদ্দিন বুলবুল সহ জেলা ও উপজেলা পর্যায়ের প্রায় অর্ধশত আইনজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজনীতি | ৩ ফেব্রুয়ারি ২০২৬

মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতার পক্ষে আইনজীবীদের গণসংযোগ

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

ধানের শীষের বিজয় জনগণের প্রত্যাশা

মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতার পক্ষে আইনজীবীদের গণসংযোগ

Update Time : ০৪:৪৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬