রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রিতার ভোটের মাঠে ব্যাপক প্রভাব পড়বে

মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী রিতার প্রতিষ্ঠানে হাজারো মানুষের কর্মসংস্থান

Reporter
নুসরাত জাহান, মানিকগঞ্জ :
  • প্রকাশিত : শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬। ৩:১৬:৪৭ এএম

মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আফরোজা খানম রিতা শুধু একজন রাজনৈতিক নেতা নন, একজন সফল উদ্যোক্তাও। তার প্রতিষ্ঠিত মুন্নু ফেব্রিকস, মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতাল, মুন্নু নার্সিং কলেজ,মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ সহ বিভিন্ন শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানে  (সদর ও সাটুরিয়া) উপজেলায় বর্তমানে হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যা এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রিতার মালিকানাধীন ও পরিচালিত প্রতিষ্ঠানগুলোতে নারী-পুরুষ নির্বিশেষে বহু মানুষ নিয়মিতভাবে কাজ করছেন। বিশেষ করে গ্রামের অসংখ্য বেকার যুবক ও নারী এসব প্রতিষ্ঠানে চাকরি পেয়ে স্বাবলম্বী হচ্ছেন। অনেক পরিবারই আজ তার প্রতিষ্ঠানের চাকরির ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করছে।
চাকরিজীবীরা জানান, “রিতা আপা শুধু মালিক নন, তিনি আমাদের অভিভাবক। সময়মতো বেতন, মানবিক আচরণ ও সহযোগিতার কারণে আমরা নিশ্চিন্তে কাজ করতে পারছি।”
এ বিষয়ে আফরোজা খানম রিতা বলেন, “রাজনীতির পাশাপাশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করাই আমার লক্ষ্য। আমি বিশ্বাস করি, উন্নয়ন মানে শুধু রাস্তা-ঘাট নয়, উন্নয়ন মানে মানুষের হাতে কাজ তুলে দেওয়া।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রিতার এই কর্মসংস্থানমুখী উদ্যোগ মানিকগঞ্জ-৩ আসনের মানুষের কাছে তাকে আলাদা গ্রহণযোগ্যতা দিয়েছে। নির্বাচনী মাঠেও তার এই অবদান সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা

রাজনীতি | ৭ ফেব্রুয়ারি ২০২৬

মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী রিতার প্রতিষ্ঠানে হাজারো মানুষের কর্মসংস্থান

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

রিতার ভোটের মাঠে ব্যাপক প্রভাব পড়বে

মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী রিতার প্রতিষ্ঠানে হাজারো মানুষের কর্মসংস্থান

Update Time : ০৩:১৬:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬