রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আধুনিক শিল্পাঞ্চল গড়ে তুলবো

মানিকগঞ্জ-২ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী সালাহ উদ্দিন কর্মীসমর্থক নিয়ে গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬। ৪:৫৩:৪৯ এএম

মানিকগঞ্জ-২ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী জননেতা মুহাদ্দিস শেখ মোঃ সালাহ উদ্দিন আজ সিংগাইর উপজেলা থেকে বাজার হয়ে সদর ইউনিয়ন পর্যন্ত এক বিশাল প্রচার মিছিল ও গণসংযোগে অংশগ্রহণ করেন।

মিছিল পরবর্তী সমাবেশে তিনি বলেন—
আপনাদের ভোটে যদি নির্বাচিত হতে পারি, তাহলে মানিকগঞ্জ-২ আসনকে নতুনভাবে ঢেলে সাজাবো এবং
সিংগাইরে আধুনিক শিল্পাঞ্চল গড়ে তুলবো, ঝিটকাকে পৌরসভায় উন্নীত করবো এবং হরিরামপুর উপজেলার পদ্মা নদী ভাঙ্গন কবলিত ৮টি ইউনিয়ন রক্ষায় নদী শাসন ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে মানুষের দুর্ভোগ লাঘবে কাজ করবো, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন—মানিকগঞ্জের মানুষ আর সংসদে নর্তকী, গায়িকা, নায়িকা কিংবা দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের দেখতে চায় না।
নতুন প্রজন্ম চায় একটি উন্নত, সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক বাংলাদেশ। ন্যায় ও ইনসাফের ভিত্তিতে জনকল্যাণমূলক জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের পক্ষে লড়ে যাওয়ার আহ্বান জানান।
এ সময় তিনি উপস্থিত সকলকে গণভোটে “হ্যাঁ” ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান।
উক্ত গণসংযোগ ও সমাবেশে জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস ও এনসিপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজনীতি | ১০ ফেব্রুয়ারি ২০২৬

মানিকগঞ্জ-২ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী সালাহ উদ্দিন কর্মীসমর্থক নিয়ে গণসংযোগ

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

আধুনিক শিল্পাঞ্চল গড়ে তুলবো

মানিকগঞ্জ-২ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী সালাহ উদ্দিন কর্মীসমর্থক নিয়ে গণসংযোগ

Update Time : ০৪:৫৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬