রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ধানের শীষের পক্ষে দারুণ সাড়া পাচ্ছি

মানিকগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী জিন্নাহর নির্বাচনী প্রচারে স্ত্রী শায়লা

Reporter
মো: আতিকুর রহমান, দৌলতপুর প্রতিনিধি:
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬। ৪:৩৫:৪৪ পিএম

মানিকগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী এস এ জিন্নাহ্ কবিরের পক্ষে প্রচারণা চলাচ্ছেন তার স্ত্রী শায়লা কবির।বিভিন্ন গ্রামের নারী ভোটারদের নিয়ে ছোট ছোট উঠান বৈঠক ও ঘরোয়া আলাপ আলোচনার মাধ্যমে তিনি এই প্রচার কাজ শুরু করেছেন।

এবিষয়ে শায়লা কবির বলেন, ‘বড়বড় জনসভায় গ্রামের নারীরা সংসারের ব্যস্ততা কিংবা পুরুষের বাধার কারণে সেভাবে যোগ দিতে পারেন না। কিন্তু মোট ভোটারের প্রায় অর্ধেকটাই নারী। অথচ তাদের কাছে প্রার্থীরা ইশতেহার পৌঁছে দিতে পারেন না। নারীরাও প্রার্থীর যোগ্যতা মাপতে পারেন না।

তিনি বলেন, ‘পরিবারের পুরুষদের নির্দেশনা অনুযায়ী নারীরা ভোট দেন। আমি বিষয়টি চিন্তা করে সরাসরি নারীদের কাছে পৌঁছাতে চেয়েছি। তাদের বোঝাতে চেয়েছি একজন নারীরও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের অধিকার রয়েছে, যোগ্যতাও রয়েছে।’

শায়লা কবির জানান, ‘প্রতিদিন তিন থেকে চারটি উঠান বৈঠকে অংশ নিচ্ছেন তিনি। একটি এলাকায় গিয়ে যেকোনো বাড়ির উঠানে প্রথমে দুই-চারজনের সঙ্গে আলাপ শুরু করেন।  ধীরে ধীরে কিছু লোক জড়ো হয়ে যায়। এমন উঠান বৈঠকে ২০০ থেকে ৩০০ নারীও অংশ নেন।’

শায়লা বলেন, ‘আমি প্রথমেই ভোট চাই না। তাদের এলাকার সমস্যার কথা জানতে চাই। সমাধান কিভাবে সম্ভব-তাদের মুখ থেকেই বের করার চেষ্টা করি। আমাদের উঠান বৈঠকে সাধারণত পুরুষ থাকে না। এতে দেখা যায় নারীরা খুব সহজেই তাদের কথাগুলো প্রকাশ করতে পারেন। সবচেয়ে বড়কথা উনারা বিভিন্ন সমস্যার সমাধানও দেন।’

ধানের শীষের পক্ষে দারুণ সাড়া পাচ্ছেন জানিয়ে শায়লা বলেন, ‘মানিকগঞ্জের মানুষ বিশেষ করে নারীরা অনেক আগে থেকেই বিএনপির প্রতি অনুরক্ত। এর অন্যতম কারণ খালেদা জিয়া। এই নারীরা খালেদা জিয়াকে প্রচণ্ড ভালোবাসে, শ্রদ্ধা করে এবং বিশ্বাস করে। তার মৃত্যুতে এই উঠান বৈঠকেই অনেক নারীকে আমি কাঁদতে দেখেছি।’

যদি কারচুপি না হয় এবং নির্বিঘ্নে ভোটাররা বিশেষ করে নারী ভোটাররা কেন্দ্রে পৌঁছাতে পারে তাহলে ধানের শীষের বিজয় নিশ্চিত বলে মনে করেন শায়লা।

রাজনীতি | ৩ ফেব্রুয়ারি ২০২৬

মানিকগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী জিন্নাহর নির্বাচনী প্রচারে স্ত্রী শায়লা

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

ধানের শীষের পক্ষে দারুণ সাড়া পাচ্ছি

মানিকগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী জিন্নাহর নির্বাচনী প্রচারে স্ত্রী শায়লা

Update Time : ০৪:৩৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬