রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জ-১ আসনে ধানের শীষের পক্ষে ঘিওরে গণজোয়ার

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬। ৮:২৫:২৭ এএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ-১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবিরের সমর্থনে ঘিওর উপজেলায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ জানুয়ারি) উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।ঘিওর উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি আলোচনা সভাস্থলে এসে শেষ হয়। সভায় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা কানায় কানায় ভরে যায়। র‍্যালি চলাকালে এবং আলোচনা সভাস্থলে ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ।

ভোটাধিকার প্রতিষ্ঠা ও পরিবর্তনের প্রত্যাশা এবং ইনসাফভিত্তিক রাজনীতির দাবিতে নেতাকর্মীরা একাত্মতা প্রকাশ করেন। ধানের শীষকে ঘিরে দেওয়া স্লোগানগুলোতে আসন্ন নির্বাচনে জনগণের রায় প্রতিফলনের আকাঙ্ক্ষা স্পষ্ট হয়ে ওঠে।

আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার সংকুচিত রয়েছে। তারা উল্লেখ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জনগণের মতামত প্রকাশের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। বক্তারা আরও বলেন, মানিকগঞ্জ-১ আসনের ভোটাররা পরিবর্তন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা করে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবির। সভায় আরও বক্তব্য দেন—মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা বিএনপির দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল আলীম খান মনোয়ার, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকগঞ্জ মানিক, ঘিওর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট কাজী ওয়াজেদ আলী মিস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক মীর শরিফুল আলম টিটু, সাংগঠনিক সম্পাদক আল মামুন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খান কুদরত, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ ও সদস্য সচিব সাইফ সানোয়ার প্রমূখ।

বক্তারা এস এ জিন্নাহ কবিরের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান। তারা কেন্দ্রভিত্তিক প্রস্তুতি জোরদার, ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ভোট প্রত্যাশা জানিয়ে কর্মসূচি শেষ করেন এবং আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন। র‍্যালি ও আলোচনা সভায় উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

রাজনীতি | ৮ ফেব্রুয়ারি ২০২৬

মানিকগঞ্জ-১ আসনে ধানের শীষের পক্ষে ঘিওরে গণজোয়ার

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

মানিকগঞ্জ-১ আসনে ধানের শীষের পক্ষে ঘিওরে গণজোয়ার

Update Time : ০৮:২৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬