বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন মুখ
- প্রকাশিত : শনিবার, ১৫ আগস্ট ২০২৬। ৯:৪৭:২৯ এএম
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে স্থান পেলেন দলের চার নেতা। তারা হলেন—রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিউল্লাহ।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এতে বলা হয়, দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী চার নেতাকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
“বিএনপি আশা প্রকাশ করে যে, চার নেতা তাদের মেধা ও বিচক্ষণতার দ্বারাা সুচিন্তিত পরামর্শের মাধ্যমে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে দল ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন।”
১৯ সদস্যের স্থায়ী কমিটিতে আগে থেকে ১৪ জন রয়েছেন। তারা হলেন—তারেক রহমান, খন্দকার মোশাররফ হোসেন, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও এ জেড এম জাহিদ হোসেন।
রাজনীতি | ১৫ আগস্ট ২০২৬
বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন মুখ

























