শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির মহাসচিব পদে কারা, কতদিন ছিলেন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ১৫ আগস্ট ২০২৬। ৫:৫২:১৪ এএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাংগঠনিক কাঠামোতে মহাসচিব পদটি গুরুত্বপূর্ণ। দলের চেয়ারপারসনের পর সাংগঠনিক ও নির্বাহী কর্মকাণ্ডে মহাসচিবের ভূমিকা সবচেয়ে বেশি। ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে একাধিক প্রবীণ ও প্রভাবশালী নেতা এই  পদে দায়িত্ব পালন করেছেন।

দলের প্রতিষ্ঠাকাল থেকে মহাসচিবদের দায়িত্বকাল পর্যালোচনা করলে দেখা যায়, সাম্প্রতিক সময়ে সবচেয়ে দীর্ঘ সময় এ পদে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ২০১১ সালে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর ২০১৬ সালের জাতীয় কাউন্সিলে পূর্ণাঙ্গ মহাসচিব নির্বাচিত হন। ২০২৬ সালের ১৩ আগস্ট রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মনোনীত হওয়ার পর তিনি মহাসচিবের পদ থেকে পদত্যাগ করেন। প্রায় ১৫ বছর ৫ মাসের বেশি সময় ধরে তিনি দলটির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন।

একিউএম বদরুদ্দোজা চৌধুরী: ১৯৭৮–১৯৮৫

বিএনপির প্রথম মহাসচিব ছিলেন অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী। দল প্রতিষ্ঠার পর তিনি মহাসচিবের দায়িত্ব পান। প্রচলিত তালিকা অনুযায়ী তিনি ১৯৭৮ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত এই দায়িত্বে ছিলেন।

পরবর্তীতে তিনি দেশের রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন। বিএনপির প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে তার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল।

এ এস এম মুস্তাফিজুর রহমান ১৯৮৫-১৯৮৬

লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবু সালেহ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান (এ এস এম মুস্তাফিজুর রহমান) ১৯৮৫ সালে বিএনপির দ্বিতীয় মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিএনপির প্রতিষ্ঠার পর দলের মহাসচিব ছিলেন। ১৯৮৫ সাল থেকে ১৯৮৬ সাল পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন।

কে এম ওবায়দুর রহমান: ১৯৮৬–১৯৮৮

ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির প্রবীণ নেতা কে এম ওবায়দুর রহমান ১৯৮৬ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত দলের মহাসচিব ছিলেন। প্রায় দুই বছর তিনি এই পদে দায়িত্ব পালন করেন। আশির দশকের রাজনৈতিক অস্থিরতার সময়ে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ

আবদুস সালাম তালুকদার: ১৯৮৮–১৯৯৬

কে এম ওবায়দুর রহমানের পর বিএনপির মহাসচিব হন আবদুস সালাম তালুকদার। তিনি ১৯৮৮ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত প্রায় আট বছর এই দায়িত্বে ছিলেন।

১৯৯১ সালে বিএনপি সরকার গঠনের পর দলের সরকার ও সংগঠনের মধ্যে সমন্বয় এবং রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

আবদুল মান্নান ভূঁইয়া: ১৯৯৬–২০০৭

বিএনপির ইতিহাসে দীর্ঘ সময় মহাসচিবের দায়িত্ব পালনকারী নেতাদের মধ্যে অন্যতম আবদুল মান্নান ভূঁইয়া। তিনি ২৬ জুন ১৯৯৬ সালে মহাসচিবের দায়িত্ব গ্রহণ করেন এবং ৩ সেপ্টেম্বর ২০০৭ পর্যন্ত এ পদে ছিলেন। অর্থাৎ প্রায় ১১ বছর তিনি বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেন।

তার দীর্ঘ মেয়াদে বিএনপি একদিকে সরকার পরিচালনা করেছে, অন্যদিকে বিরোধীদল হিসেবেও রাজনৈতিক আন্দোলন করেছে। ২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দলীয় সংকটের মধ্যে খালেদা জিয়া তাকে দল থেকে বহিষ্কার করলে তার মহাসচিবের দায়িত্বেরও অবসান ঘটে। এরপর খন্দকার দেলোয়ার হোসেন দায়িত্ব নেন।

খন্দকার দেলোয়ার হোসেন: ২০০৭–২০১১

২০০৭ সালের ৩ সেপ্টেম্বর খন্দকার দেলোয়ার হোসেন বিএনপির মহাসচিবের দায়িত্ব নেন। ওয়াল ইলেভেন পরবর্তী রাজনৈতিক সংকট, জরুরি অবস্থা এবং দলীয় শীর্ষ নেতৃত্বের গ্রেপ্তারের কঠিন সময়ে তিনি বিএনপির সাংগঠনিক নেতৃত্বে ছিলেন।

তিনি ২০১১ সালের ১৬ মার্চ মারা যান। প্রায় সাড়ে তিন বছর তিনি মহাসচিবের দায়িত্বে ছিলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর: ২০১১–২০২৬

খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর ২০১১ সালের মার্চে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব নেন। পরে ২০১৬ সালের জাতীয় কাউন্সিলে তিনি পূর্ণাঙ্গ মহাসচিব নির্বাচিত হন।

রাজনীতি | ১৫ আগস্ট ২০২৬

বিএনপির মহাসচিব পদে কারা, কতদিন ছিলেন

বিস্তারিত | dainikamarnews.com

বিএনপির মহাসচিব পদে কারা, কতদিন ছিলেন

Update Time : ০৫:৫২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬