দৌলতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন
- প্রকাশিত : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬। ৬:০২:২৫ এএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের দৌলতপুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
সোমবার (১লা,সেপ্টেম্বর) সকালে দৌলতপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. লোকমান হোসেন,উপজেলা বিএনপির সাবেক সিনিঃ সহ-সভাপতি আব্দুল মতিন,সাবেক সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম, যুগ্ন আহবায়ক মোবারক হোসেন বাবু,মোঃ সাইফুল ইসলাম,উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. কামরুল হাসান,এবং উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির (এলিট),উপজেলা মহিলা দলের সভাপতি মমতাজ বেগম, সাধারণ সম্পাদক শেফালী বেগম সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
রাজনীতি | ১ সেপ্টেম্বর ২০২৬
দৌলতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

























