দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- প্রকাশিত : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬। ৭:৪২:২৫ এএম
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভের সামনে থেকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এম জি মাসুম রাসেলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খালপাড়া শহীদ রফিক চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রকিবুর রহমান রাকিবের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এম জি মাসুম রাসেল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিন্নাহ খান এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল।
এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, সাইদুর রহমান ফারুক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এ্যাড: মুরাদ হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কায়েস সহ জেলা-উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটির নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
রাজনীতি | ২৩ সেপ্টেম্বর ২০২৬
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ






















