মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কবর জিয়ারতের মধ্য দিয়ে নবগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠে নামলেন অ্যাডভোকেট রিমন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬। ৭:১৮:৪৫ এএম

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা বেড়েছে। এরই মধ্যে আলোচনায় রয়েছেন ঢাকা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম খান রিমন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে নবগ্রাম ইউনিয়নের বিভিন্ন কবরস্থান জিয়ারত করেন চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট রিমন। এ সময় তিনি প্রয়াত বাবা-মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন। পরে গিলন্ড এলাকায় অবস্থিত সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর কবর জিয়ারত করেন। সেখানে তাঁর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এরপর ধারাবাহিকভাবে নবগ্রাম ইউনিয়নের বিভিন্ন কবরস্থান জিয়ারত করেন অ্যাডভোকেট রিমন। এ সময় স্থানীয় নেতাকর্মী, মুরুব্বি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর সঙ্গে ছিলেন।

অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম খান রিমন দীর্ঘদিন ধরে ঢাকা জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত। তিনি মানিকগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহ-অর্থ সম্পাদক এবং নবগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সরুপাই আলহাজ মোহাম্মদ আব্দুল হালিম দাখিল মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালন করছেন।

কবর জিয়ারত শেষে অ্যাডভোকেট রিমন বলেন, “নবগ্রাম ইউনিয়নের মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। এই এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও থাকতে চাই। কবর জিয়ারত আমাদের ধর্মীয় ও সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ। প্রয়াতদের জন্য দোয়া করা এবং তাঁদের স্মরণ করা আমাদের দায়িত্ব। আমি আজ ইউনিয়নের বিভিন্ন কবরস্থান জিয়ারত করে তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেছি।”

তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে নয়, নবগ্রামের একজন সন্তান হিসেবে মানুষের পাশে থাকতে চাই। এলাকার উন্নয়ন, মানুষের কল্যাণ এবং ইউনিয়নের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যাশা রাখি।”

মানিকগঞ্জ সদর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে নবগ্রাম ইউনিয়ন ভৌগোলিক অবস্থান, যোগাযোগব্যবস্থা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তির বসবাসের কারণে স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নটিতে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডও বেড়েছে।

রাজনীতি | ২৬ সেপ্টেম্বর ২০২৬

কবর জিয়ারতের মধ্য দিয়ে নবগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠে নামলেন অ্যাডভোকেট রিমন

বিস্তারিত | dainikamarnews.com

Update Time : ০৭:১৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬