এবার সবাইকে ভোট কেন্দ্র পাহাড়া দিতে হবে-আফরোজা খানম রিতা
- প্রকাশিত : শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬। ১২:৫৩:৪৯ পিএম
মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা বলেছেন, এবার সবাইকে ভোট কেন্দ্র পাহাড়া দিতে হবে। কারণ বিভিন্ন রকম ষড়যন্ত্র হচ্ছে। ভোট বানচালের বিভিন্ন পায়তারা কিন্তু হচ্ছে এটা আপনারাও বুঝতেছেন। যতক্ষন পর্যন্ত ভোট গননা শেষ না হবে ততক্ষন পর্যন্ত নেতাকর্মীদের পাশাপাশি এলাকাবাসীকেও কেন্দ্র পাহাড়া দিতে হবে। ভোট কেন্দ্র কেউ ছেড়ে যাবেন না।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সদর উপজেলার জাগির ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গাবতলী এলাকায় এক নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি মানিকগঞ্জের মা-বোনেরা ধানের শীষের বিকল্প কিছু চিন্তা করছেন না। সবাই সম্মিলিতভাবে আমরা আবার ধানের শীষকে ফিরিয়ে নিয়ে আসব। ধান ফিরে আসলে আপনাদের রাস্তাঘাট হবে, বিদ্যুতের সুবিধা হবে, মিল ফ্রেক্টরি হবে, আমাদের যুবকদের নতুন নতুন কর্মসংস্থান হবে। ধানের শীষ ফিরে আসলে মানিকগঞ্জের সব উন্নয়ন হবে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পিপি এ্যাড. দেওয়ান মিজানুর রহমানের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন আফরোজা খানম রিতার মেঝ ছেলে রাশীদ সামিউল ইসলাম অর্ক।
এসময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা জজ আদালতের পিপি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. আ. ফ. ম নুরতাজ আলম বাহার, জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারন সম্পাদক আব্দুস ছালাম বাদল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম আবেদিন কায়সার, রিয়াজ মাহমুদ হারেজ, জাতীয়তাবাদী আইনজীবি সমিতি সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ্যাড. মেজবাউল হক মেজবাহ, সাধারন সম্পাদক এ্যাড. মহিউদ্দিন আহম্মেদ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক জিয়াউদ্দিন আহম্মেদ কবির, যুগ্ন-আহবায়ক মাসুদ পারভেজ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এ্যাড. জিন্নাহ খান, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, স্থানীয় বিএনপি নেতা আব্দুল মালেক, ফজলু মিয়া, মিজানুর রহমান রাজা, চঞ্চল, তৌহিদ, রবিউল, মালেক মিয়া, জালু মিয়া প্রমুখ।
রাজনীতি | ৭ ফেব্রুয়ারি ২০২৬
এবার সবাইকে ভোট কেন্দ্র পাহাড়া দিতে হবে-আফরোজা খানম রিতা

























