শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাজারে আসার আগেই ‘আইফোন ১৮’ নিয়ে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬। ২:৫৬:১২ পিএম

খনও ১৭ সিরিজ নিয়ে বুঁদ হয়ে আছেন আইফোনপ্রেমীরা। বর্তমানে খুব কম মানুষের হাতেই দেখা যায় এ সিরিজের আইফোন। অথচ, এর মধ্যেই আইফোনের ১৮ সিরিজের দিকে প্রযুক্তিপ্রেমীদের নজর চলে গেছে। বিশেষ করে, আইফোন ১৮ প্রো নিয়ে জল্পনা-কল্পনা এখন তুঙ্গে। নতুন এই আইফোন ঘিরে প্রতিদিনই সামনে আসছে অভিনব সব তথ্য।

সম্প্রতি একজন জনপ্রিয় অ্যাপল টিপস্টার এমন কিছু তথ্য প্রকাশ করেছেন, যা আইফোন ১৮ সিরিজকে নিয়ে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

সম্প্রতি জনপ্রিয় ইউটিউব চ্যানেল ফ্রন্ট পেজ টেক থেকে আইফোন ১৮ প্রো সংক্রান্ত বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে। চ্যানেলটির হোস্ট জন প্রোসার তার ভিডিওতে ফোনটির সম্ভাব্য ডিজাইন, ডিসপ্লে ও ক্যামেরা সেটআপ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তার দাবি, এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার পথে হাঁটতে পারে অ্যাপল।

প্রোসারের মতে, আইফোন ১৮ প্রো দেখতে খুব বেশি আলাদা না হলেও আইফোন ১৭ প্রো সিরিজের তুলনায় আরও রুচিসম্মত হবে। নতুন করে সাজানো ক্যামেরা আইল্যান্ড ডিজাইন আবারও এই সিরিজে জায়গা পেতে পারে, যা ফোনটিকে আরও প্রিমিয়াম লুক দেবে।

নতুন প্রো সিরিজে ব্যবহার হতে পারে এ২০ প্রো চিপসেট, যা আগের তুলনায় আরও শক্তিশালী ও স্মার্ট হবে। এআই ফিচার আরও ভালোভাবে চালানোর জন্য ফোনটিতে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম থাকার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে।

এছাড়া, দ্রুত ইন্টারনেট ও স্থিতিশীল কানেকশনের জন্য অ্যাপল তাদের আইফোন ১৮ প্রোতে নতুন সি২ মডেম যুক্ত করতে পারে বলে গুঞ্জন রয়েছে। পাশাপাশি ক্যামেরা বিভাগেও বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে।

বলা হচ্ছে, অ্যাপল প্রথমবারের মতো ভ্যারিয়েবল অ্যাপারচার সিস্টেম আনতে পারে। এই ফিচার এরই মধ্যে অন্যান্য অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ ফোনে দেখা গেছে, যা আলোর ওপর আরও ভালো নিয়ন্ত্রণ এনে দেয়।

আইফোন ১৮ প্রো লঞ্চ হতে পারে একাধিক নতুন রঙে। ফাঁস হওয়া ভিডিওতে বার্গেন্ডি, ব্রাউন ও পার্পল রঙের কথা উল্লেখ রয়েছে। আগের একটি ফাঁস হওয়া তথ্যে এই রংগুলোর ইঙ্গিত মিলেছিল, যা থেকে ধারণা করা হচ্ছে অ্যাপল আবারও তাদের প্রো সিরিজের রঙের প্যালেটে পরিবর্তন আনতে পারে।

তবে মনে রাখতে হবে, এসব তথ্যই এখনও গুঞ্জন হিসেবেই ধরে নিতে হবে। আইফোন ১৮ প্রো তো দূরের কথা, অ্যাপলের সম্ভাব্য আইফোন ফোল্ড বাজারে আসতেও এখনও অনেক সময় বাকি।

তাই অফিসিয়াল ঘোষণার আগে এই তথ্যগুলোকে চূড়ান্ত বলে ধরে নেওয়া ঠিক হবে না।

প্রযুক্তি | ২২ জানুয়ারি ২০২৬

বাজারে আসার আগেই ‘আইফোন ১৮’ নিয়ে তোলপাড়

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

বাজারে আসার আগেই ‘আইফোন ১৮’ নিয়ে তোলপাড়

Update Time : ০২:৫৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬