শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৬ মাসে এমন কোনো ঘটনা নেই, যা বিচারের আওতায় আনা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ২৬ আগস্ট ২০২৬। ৭:৫৯:৩০ এএম

দেশের পুলিশবাহিনীকে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি জনবান্ধব ও জবাবদিহিমূলক বাহিনীতে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর আইনি কাঠামোয় প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে এবং তাদের কর্মকাণ্ডে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

৬ মাসে এমন কোনো ঘটনা নেই, যা বিচারের আওতায় আনা হয়নি উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, সাম্প্রতিক সময়ে দেশে আলোচিত বিভিন্ন অপরাধের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়েছে। রংপুরের একটি ঘটনার উদাহরণ দিয়ে তিনি বলেন, ঘটনা সংঘটিত হওয়ার পর যৌক্তিক সময়ের মধ্যেই সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের দায়িত্ব গ্রহণের পর যেসব গুরুতর অপরাধ নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, সেগুলোকে গুরুত্বের সঙ্গে মোকাবিলা করা হয়েছে। তবে অল্প সময়ের মধ্যে এর চেয়ে বেশি কিছু প্রত্যাশা করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয় | ২৬ আগস্ট ২০২৬

৬ মাসে এমন কোনো ঘটনা নেই, যা বিচারের আওতায় আনা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

বিস্তারিত | dainikamarnews.com

Update Time : ০৭:৫৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬