মানিকগঞ্জ গড়পাড়া ইমাম বাড়ী
সব রাজনৈতিক দলগুলো বলছেন, তারা হ্যাঁ ভোটের পক্ষে-প্রধান উপদেষ্টার প্রেস সচিব
- প্রকাশিত : শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬। ২:৩৯:২৬ পিএম
অন্তরবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি দেশের বাউল সমাজের ভোটাররাও ভোট দিতে কেন্দ্রে যাবেন। কোনো আশঙ্কা থাকবে না, যিনি পীরভক্ত, যিনি পীরভক্ত নয়, হিন্দু, মুসলিম, বোদ্ধ খ্রিষ্টান সবধর্মে লোক এমন কি যিনি কোনো ধর্মই বিশ্বাস করেন না, তিনিও ভোট দিতে যাবেন। সবাই মিলে আমরা ভোট দিবো।
গণমাধ্যম সংস্কার নিয়ে প্রেস সচিব বলেন, ‘তথ্য অধিকার আইনের (আরটিআই) কিছু আরো সহজ করা হয়েছে। সূচিপত্র কিভাবে হবে, কিভাবে রিপোর্ট করবেন, আপনি কিভাবে তথ্যের উপরে আপনার অধিকার প্রতিষ্ঠিত করবেন। সেসব বিষয়ে একটা অধ্যাদেশ পাস করা হয়েছে। এই সরকার ১৮ মাস ধরে দেশের দায়িত্বে আছে, এই সময়ের মধ্যে সবকিছু তো সম্ভব না। যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ ছিলো সেগুলো নিয়ে এই সরকার কাজ করছে। তবে সববিষয়ের উপরই কাজ করার ইচ্ছা এই সরকারের ছিল, কিন্তু সময় স্বল্পতার জন্য সেটি করা সম্ভব হচ্ছে না।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইমাম বাড়ি পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
গণভোটে হ্যাঁ ভোটের ব্যাপারে প্রেস সচিব শফিকুল আলম আরোও বলেন, ‘সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে ৯ মাস জাতীয় সংস্কার কমিশনের আলোচনার করার পরই এই গণভোটের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গণভোটের গুরুত্ব বুঝেছে বলেই তো এই আলোচনা, আর এর ফসলই হচ্ছে জুলাই সনদ এবং এটাকেই এখন হ্যাঁ ভোটের জন্য দেওয়া হয়েছে। সব রাজনৈতিক দলগুলো বলছেন, তারা হ্যাঁ ভোটের পক্ষে, কিন্তু নিজেদের প্রচারণা নিয়ে হয়তো একটু ব্যস্ত। দেশের সর্বস্তরের মানুষের কাছে আমরা বার্তা পৌছানোর চেষ্টা করছি। সবাই জানবেন যে কেন আমাদেরকে হ্যাঁ ভোট দিতে হবে। হ্যাঁ দিতে হবে এইজন্য যে দেশে যেন আর কোনে স্বৈরাচার ফিরে না আসে, অপশাসন যেন ফিরে না আসে, আপনার ব্যাংকের টাকা যেন কেউ লুটপাট করতে না পারে।
এ সময় বাংলাদেশ স্পোর্টস জার্ণালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ও গড়পাড়া ইমাম বাড়ির খাদেম আরিফুর রহমান বাবু, পীর শাহাজাদা রহমান বাঁধন, পীর শাহ তাজিনুর রহমান সহ ইমাম বাড়ির ব্যক্তিবর্গ, আইনশঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জাতীয় | ২৩ জানুয়ারি ২০২৬
সব রাজনৈতিক দলগুলো বলছেন, তারা হ্যাঁ ভোটের পক্ষে-প্রধান উপদেষ্টার প্রেস সচিব



















