শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঢাকায় মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদী
নিজস্ব প্রতিবেদক:
- প্রকাশিত : সোমবার, ১৭ আগস্ট ২০২৬। ৪:৪৫:৪২ এএম
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সোমবার ভোরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ০।
সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্পসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর এলাকায়, যা ঢাকা থেকে প্রায় ৪৭ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
স্বল্পমাত্রার এই ভূমিকম্পে রাজধানীসহ আশপাশের বিভিন্ন এলাকায় সাময়িক কম্পন অনুভূত হলেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, নরসিংদীর শিবপুর ও আশপাশের অঞ্চল বাংলাদেশের একটি সক্রিয় ভূকম্পনপ্রবণ এলাকার মধ্যে পড়ে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর নিয়মিত দেশের ভূমিকম্প পর্যবেক্ষণ ও তথ্য সংরক্ষণ করে।
জাতীয় | ১৭ আগস্ট ২০২৬
ঢাকায় মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদী
বিস্তারিত | dainikamarnews.com























