শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেধার স্বাক্ষর রেখে এমবিবিএস পাস মানিকগঞ্জের তানহা তাশমীম, স্বপ্ন বিসিএস

Reporter
নিজস্ব প্রতিবেদক: নুসরাত জাহান:
  • প্রকাশিত : বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬। ১:৩৩:৫৮ পিএম

ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধার স্বাক্ষর রেখে এবার চিকিৎসক হওয়ার গৌরব অর্জন করেছেন মানিকগঞ্জের কৃতী শিক্ষার্থী তানহা তাশমীম। ২০২৬ সালের পরীক্ষায় মানিকগঞ্জ মেডিকেল কলেজ থেকে সফলতার সঙ্গে এমবিবিএস পাস করেছেন তিনি।

তানহা তাশমীম মানিকগঞ্জ পৌর এলাকার পূর্ব দাশড়া এলাকার বাসিন্দা। তার বাবা মো. আসাদ উল্লাহ, তিনি ব্যবসায়ী। মা দিলরুবা আফরোজ পেশায় শিক্ষক। বাবা-মায়ের অনুপ্রেরণা ও পরিবারের সহযোগিতায় ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী ছিলেন তানহা।

শিক্ষাজীবনের শুরু থেকেই মেধার স্বাক্ষর রেখে আসছেন তিনি। পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেন। এরপর সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনের পাশাপাশি স্কলারশিপ লাভ করেন। পরে হলি ক্রস কলেজ থেকে এইচএসসি পরীক্ষাতেও জিপিএ-৫ অর্জন করেন।
এরপর চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে ভর্তি হন মানিকগঞ্জ মেডিকেল কলেজে। দীর্ঘ অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা ও পরিবারের অনুপ্রেরণায় মেডিকেল শিক্ষাজীবনের কঠিন পথ সফলভাবে পেরিয়ে ২০২৬ সালে অর্জন করেন এমবিবিএস ডিগ্রি।

তানহা তাশমীমের এই সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তারা তানহার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তানহা তাশমীম জানান, চিকিৎসা পেশায় নিজেকে দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে গড়ে তুলতে চান। পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় অংশ নিয়ে দেশের মানুষের সেবা করার ইচ্ছা রয়েছে তার।

মেধা, অধ্যবসায় ও স্বপ্নকে সঙ্গে নিয়ে তানহা তাশমীমের এই সাফল্য শুধু তার পরিবারের জন্যই নয়, মানিকগঞ্জের শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার দৃষ্টান্ত। তার স্বপ্ন বাস্তবায়নের পথ আরও সাফল্যময় হোক—এমনটাই প্রত্যাশা পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের।

প্রধান সংবাদ | ২ সেপ্টেম্বর ২০২৬

মেধার স্বাক্ষর রেখে এমবিবিএস পাস মানিকগঞ্জের তানহা তাশমীম, স্বপ্ন বিসিএস

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ০১:৩৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬