মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মানিনকগঞ্জ-১ আসেনে বিএনপি মনোনীত প্রার্থী জিন্নাহ কবীর
শিবালয়ে বিএনপির নির্বাচনী প্রচারণা সভা ও উঠান বৈঠক
নিজস্ব প্রতিবেদক: নুসরাত জাহান তনিমা:
- প্রকাশিত : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬। ৪:২৩:১১ পিএম
মানিকগঞ্জের শিবালয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার উথলি ইউনিয়নের বারাদিয়া স্কুল মাঠ প্রাঙ্গণে উথলি ৮ নং ওয়ার্ড বিএনপি, সহযোগী ও অঙ্গ সংগঠনের উদ্যোগে নির্বাচনী প্রচারণা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠিত প্রচারণা সভায় মানিকগঞ্জ-১ (শিবালয়-ঘিওর-দৌলতপুর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপি’র আহবায়ক কমিটির ১ নং সদস্য এস এ জিন্নাহ কবির প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
উথলী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান মান্নান মিয়ার সভাপতিত্বে নির্বাচনী প্রচারণা সভায় বক্তব্য রাখেন, শিবালয় উপজেলা বিএনপি’র সভাপতি রহমত আলী ব্যাপারী লাভলু, শিবালয় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সদস্য হাজী মো. মিজানুর রহমান লিটন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম বাবুল হোসেন বাবু, উপজেলা শ্রমিক দলের সভাপতি ফারুক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম প্রমুখ।
এ সময় নির্বাচনী প্রচারণা সভায় জেলা-উপজেলাসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সংগঠনের শত-শত নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার উথলি ইউনিয়নের নয়াবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উথলি ৮ নং ওয়ার্ড বিএনপি, সহযোগী ও অঙ্গ সংগঠনের আয়োজনে নির্বাচনী প্রচারণায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জ-১ (শিবালয়-ঘিওর-দৌলতপুর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপি’র আহবায়ক কমিটির ১ নং সদস্য এস এ জিন্নাহ কবির প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
শিবালয় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. আলী জিন্নাহ্ মোল্লা এর সভাপতিত্বে শিবালয় উপজেলা বিএনপি’র সভাপতি রহমত আলী ব্যাপারী লাভলু, শিবালয় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সদস্য হাজী মো. মিজানুর রহমান লিটন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম বাবুল হোসেন বাবু, উপজেলা শ্রমিক দলের সভাপতি ফারুক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম প্রমুখ।
এ সময় নির্বাচনী প্রচারণা সভায় জেলা উপজেলাসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির এমপি প্রার্থী এস এ জিন্নাহ্ কবির বলেন, জনগণের ভোটাধিকার ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্যেই আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমি নির্বাচিত হলে মানিকগঞ্জ-১ আসনের সার্বিক উন্নয়ন, শিক্ষা ও চিকিৎসাখাতের উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি করব। সব সময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকব, ইনশাআল্লাহ।
রাজনীতি | ৩ ফেব্রুয়ারি ২০২৬
শিবালয়ে বিএনপির নির্বাচনী প্রচারণা সভা ও উঠান বৈঠক
বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :


























