রিতাকে মন্ত্রী হিসেবে দেখতে চায় মানিকগঞ্জবাসী
মানিকগঞ্জ-৩ আসনে বিপুল ভোটে নির্বাচিত আফরোজা খানম রিতাকে গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে দেখতে চায় মানিকগঞ্জবাসী
- প্রকাশিত : শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬। ১:৩০:০৭ পিএম
মানিকগঞ্জ-৩ আসনে ২,৭১,৪৯৫ কাষ্টিং ভোটের মধ্যে একাই পেয়েছেন ১,৬৭,৩৪৫ বিপুল ভোটে নির্বাচিত হয়ে জনগণের অকুণ্ঠ সমর্থন পেয়েছেন আফরোজা খানম রিতা। তাঁর এই নিরঙ্কুশ বিজয়ে উচ্ছ্বসিত মানিকগঞ্জবাসী এখন তাঁকে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে দেখতে চায়। জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ একই প্রত্যাশা ব্যক্ত করেছেন।
জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড: জামিলুর রশিদ খান বলেন, আফরোজা খানম রিতা শুধু একজন সংসদ সদস্য নন, তিনি মানিকগঞ্জের উন্নয়ন ও মানুষের আস্থার প্রতীক। দীর্ঘদিন ধরে তিনি শিক্ষা, স্বাস্থ্য, শিল্প ও কর্মসংস্থান খাতে সক্রিয় ভূমিকা রেখে মানুষের পাশে থেকেছেন। তাঁকে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলে মানিকগঞ্জের সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বিজ্ঞ পিপি নুরতাজ আলম বাহার বলেন, দলের দু:সময়ে বিএনপির যে কোন কর্মসুচী সফলভাবে পালন করায় দলের চেয়ারম্যান তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিতি লাভ করেছে। এছাড়া বিএনপির বিভাগীয় অনেক কর্মসুচীও রিতা আপার সার্বিক সহযোগিতা মানিকগঞ্জে হয়েছে। “মানিকগঞ্জ-৩ আসনের মানুষ যে রায় দিয়েছেন, তা ঐতিহাসিক। এই জনসমর্থনের যথাযথ মূল্যায়ন হওয়া উচিত। রিতা যদি গুরুত্বপূর্ণ মন্ত্রী হন, তাহলে এই এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আসবে।
পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদু বলেন, বিএনপির জন্য নিবেদিত হয়ে যেভাবে কাজ করে যাচ্ছেন। তিনি যেভাবে দলের দুসময়ে নেতাকর্মীদের আপদে- বিপদে পাশে থেকে আগ্লেয় রেখেছেন। তার মতো ভালো মানুষ মন্ত্রী হলে দেশের উন্নয়ন হবে।
জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন বলেন,“তিনি নারীর ক্ষমতায়ন, শ্রমজীবী মানুষের অধিকার এবং তরুণদের কর্মসংস্থানে বাস্তবভিত্তিক কাজ করে যাচ্ছেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব পেলে তিনি শুধু মানিকগঞ্জ নয়, সারা দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ পাবেন।”
জেলা শিক্ষক নেতা আতাউর রহমান বলেন, “রিতা আপা শিক্ষাবান্ধব নেতৃত্বের পরিচয় দিয়েছেন। আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান ও কারিগরি শিক্ষার বিস্তারে তাঁর ভূমিকা আমরা প্রত্যাশা করি।”
মানিকগঞ্জ পৌর সুপার মার্কেট বনিক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ বলেন, “তিনি শিল্প ও বিনিয়োগবান্ধব। মন্ত্রী হলে মানিকগঞ্জে নতুন শিল্পাঞ্চল গড়ে উঠবে, কর্মসংস্থান বাড়বে।”
জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন বলেন, “তিনি সাধারণ মানুষের কথা শোনেন। বড় দায়িত্ব পেলে গরিব ও শ্রমজীবী মানুষের অধিকার আরও সুরক্ষিত হবে।”
জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এ্যাড: জিন্নাহ খান বলেন, তৃনমুল থেকে গড়ে উঠা অধিক জনপ্রিয় নেত্রী আফরোজা খানম রিতা। মানিকগঞ্জের সকল পর্যায়ের নেতাকর্মীদের যেভাবে ঐক্যবদ্ধ রেখেছে তা অতুলনীয়। এধরণের যোগ্য ব্যক্তি গুরুত্বপূর্ণ মন্ত্রী হলে মানিকগঞ্জ সহ দেশের উন্নয়ন হবে।
জেলা ছাত্র দলের সভাপতি আব্দুল খালেক শুভ বলেন, রিতা আপা নেতাকর্মী সহ মানিকগঞ্জবাসীর কাছে বটবৃক্ষে মতো দায়িত্ব পালন করেছেন। তিনি যেমন সৎ,পরিশ্রমী,বিনয়ী ও মেধাবী। তারমতো পরিচ্ছন্ন রাজনৈতিক নেতা বার বার জন্ম নিবে না। তার বাবা সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর আর্দশ বুকে ধারন করে পথ চলচ্ছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অবশ্যই মূল্যায়ন করবে ইনশাআল্লাহ।
জেলা মহিলা দলের সভাপতি সাবিহা হাবিব বলেন, তিনি একজন নারী হয়ে যেভাবে মাইলের পর মাইল পায়ে হেটে বিভিন্ন রাজনৈতির কর্মসুচী পালন করে আসচ্ছেন। এটা দলের প্রতি অকৃতিম ভালোবাসা না থাকলে সম্ভব নয়। তিনি মন্ত্রী হলে নারী সমাজ সহ দেশের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে পারবে।
মানিকগঞ্জ ডেভলপার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল বলেন মতে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারের সম্ভাব্য মন্ত্রিসভায় আফরোজা খানম রিতার অন্তর্ভুক্তি মানিকগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে এবং এ অঞ্চলকে উন্নয়নের নতুন ধারায় এগিয়ে নেবে।
মানিকগঞ্জবাসীর আশা—বিপুল জনসমর্থনে নির্বাচিত এই জনপ্রিয় নেত্রী গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়ে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন।
রাজনীতি | ১৪ ফেব্রুয়ারি ২০২৬
মানিকগঞ্জ-৩ আসনে বিপুল ভোটে নির্বাচিত আফরোজা খানম রিতাকে গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে দেখতে চায় মানিকগঞ্জবাসী


























