শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সিংগাইরে ২৫ পিস ইয়াবাসহ পনির নামে এক মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক:
- প্রকাশিত : শনিবার, ২২ আগস্ট ২০২৬। ৭:০৮:২৮ এএম
মানিকগঞ্জে ২৫ পিস ইয়াবা সহ মোঃ পনির খান (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। যার বর্তমান বাজার মূল্য ৭ হাজার টাকা বলে জানায় তারা।
আজ শনিবার সকালে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গালড়া এলাকায় গোল্ডেন সিটি আবাসিক প্রকল্প এর মূল গেইটের সামনে ইটের সলিং রাস্তার উপর থেকে গতকাল রাত ৯ টার দিকে মোঃ পনির খানকে ২৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। পনির সিংগাইর উপজেলার ইরতা গ্রামের আবু মনসুর খানের ছেলে।
ডিবি পুলিশের ইনচার্জ মানবেন্দ্র বালো জানান, গতকাল রাতে পনিরকে মাদক ব্যবসায় জরিত থাকার কারণে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে সিংগাইর থানায় ০১ টি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। এধরণের অভিযান নিয়মিত পরিচালিত হবে।
অপরাধ | ২২ আগস্ট ২০২৬
সিংগাইরে ২৫ পিস ইয়াবাসহ পনির নামে এক মাদক ব্যবসায়ী আটক
বিস্তারিত | dainikamarnews.com





















