রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে দুই তেল ব্যবসায়ীকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ২২ এপ্রিল ২০২৬। ৯:২৫:২৭ এএম

মানিকগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুদ এবং অতিরিক্ত দামে ডিজেল বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার দুপুরে পৌরসভার হিজুলি বাজার ও সদর উপজেলার রাজিবপুর বাজারে পৃথক অভিযান পরিচালনা করেন সংস্থাটির সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। অভিযানে হিজুলি বাজারে অবৈধভাবে ১৪০ লিটার পেট্রোল মজুদের দায়ে রিশাদ এন্টারপ্রাইজকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই দিনে সদর উপজেলার রাজিবপুর বাজারে মিলন এন্টারপ্রাইজকে অতিরিক্ত দামে ডিজেল বিক্রির অপরাধে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে কর্মকর্তা জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে।

অপরাধ | ২২ এপ্রিল ২০২৬

মানিকগঞ্জে দুই তেল ব্যবসায়ীকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

মানিকগঞ্জে দুই তেল ব্যবসায়ীকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

Update Time : ০৯:২৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬