শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঘিওরে ১০০ পিস ইয়াবাসহ উজ্জ্বল নামে এক মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক:
- প্রকাশিত : মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬। ৯:০১:৪১ এএম
মানিকগঞ্জের ঘিওরে ১০০ পিস ইয়াবা সহ উজ্জ্বল মিয়া (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। যার বর্তমান বাজার মূল্য ৩০ হাজার টাকা বলে জানায় তারা।
আজ মঙ্গলবার দুপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী এলাকার কালিমন্দিরের পাশ থেকে গতকাল রাত পৌনে ৯ টার দিকে উজ্জ্বলকে আটক করা হয়। উজ্জ্বল ঘিওর থানার সিংজুরী এলাকার নায়েব আলীর ছেলে।
ডিবি পুলিশের ইনচার্জ মানবেন্দ্র বালো জানান, গতকাল রাতে উজ্জ্বলকে মাদক ব্যবসায় জরিত থাকার কারণে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে ঘিওর থানায় ০১ টি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। এধরণের অভিযান নিয়মিত পরিচালিত হবে।
অপরাধ | ২৫ আগস্ট ২০২৬
ঘিওরে ১০০ পিস ইয়াবাসহ উজ্জ্বল নামে এক মাদক ব্যবসায়ী আটক
বিস্তারিত | dainikamarnews.com





















